কাতার যাত্রায় যেন ভুল বিমানে উঠলেন আগুয়েরো!

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ০৬:০৫ পিএম

বিশ্বকাপ উপভোগ করতে কাতারের উদ্দেশ্যে বিমানে রওনা দেন সার্জিও আগুয়েরো। কিন্তু ভুল বিমানেই বুঝি উঠে গেলেন! 

না, বিমান কাতারেই যাবে। তবে সমস্যা হয়ে দাঁড়ায় সেখানে তার সাথে থাকা একঝাঁক ব্রাজিল ফ্যান। সারাটা পথ এদের সাথেই যাত্রা করতে হয়েছে তাকে। 

ফলে এক মুহূর্তের জন্য আগুয়েরোর মনে হতেই পারে, ভুল বিমানেই বুঝি উঠে গেলেন। সেই মুহূর্তের একটি অংশ টুইটারে শেয়ার করেছেন তিনি নিজেই।

সাবেক এই সিটি তারকা টিকেট নিয়েছিলেন বিমানের বিজনেস ক্লাসেই, একটু আরাম-আয়েশ করে যাবেন বলে। কিন্তু বাদ সাধে একঝাঁক ব্রাজিল সমর্থক, যারা বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে হৈহুল্লোড় করতে করতে কাতারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। তাদের নাচ-গান আর ব্রাজিলের জয়ধ্বনির মাঝে যেনো বিপাকেই পরে যান আর্জেন্টাইন সুপারস্টার।

ভিডিওতে দেখা যায়, তিনি সিটে বসে আছেন, আর তার পিছনে একঝাঁক ব্রাজিল ফ্যান বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে নাচছেন গান গাইছেন, এবং আগুয়েরো তা যেনো হাসিমুখেই মেনে নিচ্ছেন।  

টুইটারে প্রকাশ করা ভিডিওতে তিনি লিখেছিলেন, 'সারাটা পথ এমনি ছিলো'। তবে এই মুহূর্তগুলো যে তিনি খুব একটা উপভোগ করেননি সেটা তার ভিডিওর ক্যাপশনে দেওয়া ইমোজি দেখলেই কিছুটা আন্দাজ করা যায়। 

আরও পড়ুন: আর্জেন্টিনা-উরুগুয়ের সাথে কাতার যাচ্ছে ১৮০০ কেজি মাংস

হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানাতে হয় এই ফুটবলারকে। গত বছর সিটির সাথে ১০ বছরের সম্পর্ক ছিন্ন করে পাড়ি জমান বার্সেলোনায়। 

তবে ভাগ্য আর সায় দেয়নি, সেই বছরই ৩০ অক্টোবর বার্সেলোনার একটি ম্যাচে বুকে ব্যথা অনুভব হলে, রিপোর্টে দেখা যায় তিনি হৃদ্রোগে আক্রান্ত। এরপর অবসরে চলে যেতে হয় এই ফুটবলারকে। 

ফলে আর্জেনটিনার হয়ে ১০১ ম্যাচ খেলা এই ফূটবলার এবার বিশ্বকাপে দর্শক বনে গেলেন। বিশ্বকাপে মোট ১২ ম্যাচ খেলে দুইটি গোল করেছিলেন সাবেক এই আর্জেন্টাইন স্ট্রাইকার।


একাত্তর/আরআই/এসজে

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা মানেই কি শুধু মাঠের লড়াই আর প্রিয় দলের জার্সি গায়ে সমর্থকদের উন্মাদনা? একদমই না! বিশ্বকাপের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে একের পর এক বিচিত্র ও রোমাঞ্চকর ভবিষ্যদ্বাণী। ২০১০...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
বিশ্বকাপের মহাযজ্ঞে অংশ নিতে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেই নিজেদের রণকৌশল স্পষ্ট করে দিলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলের প্রাণভ্রমরা এবং পোস্টার বয় নেইমার জুনিয়রের পায়ের ইনজুরি নিয়ে কোনো...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর