ফ্রান্সের হয়ে মাঠে নামা হবে তো বেনজেমার!

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ০৯:৫৬ পিএম

রাত পোহালেই পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। তবে এখনও অস্থিরতা থামছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের। দলটির আক্রমণভাগের খেলোয়াড় ২০২২ সালের বেলন ডি’অর জয়ী করিম বেনজেমা এবং রক্ষনভাগের রাফায়েল ভারানেকে প্রথম ম্যাচে না পাওয়ার শঙ্কা রয়েছে দলটির।

আক্ষেপটা বাড়তে পারে রিয়াল মাদ্রিদ সুপারস্টার বেনজেমার। ২০১৮ সালের বিশ্বকাপটা যে খেলা হয়নি এই ফুটবলারের। সতীর্থ ম্যাথু ভ্যালবুয়েনাকে ‘ব্লাকমেইল’ করার অভিযোগে সেই বার বিশ্বকাপ দলে যুক্ত হতে পারেনি। বর্তমানে নিজের ক্যারিয়ারের সেরা সময় পাড় করছে এই ফুটবলার। তাই তো সমর্থকরা অপেক্ষায় প্রহর গুনছে বিশ্বকাপে তার জাদু দেখার। কিন্তু অস্ট্রেলিয়ার সাথে প্রথম ম্যাচ খেলাই এখন শঙ্কার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই ফুটবলারের।

বিশ্বকাপের প্রস্ততি জন্য কাতারে অনুশীলন শুরু করেছে ফ্রান্স। তবে দলে এখনও যুক্ত হয়নি করিম বেনজেমা এবং সাবেক রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার রাফায়েল ভারানে। ভারানের পায়ের ইনজুরি এবং বেনজেমা রানের সমস্যার জন্য এই দুজন আলাদা অনুশীলন করছেন। সম্ভাবনা আছে ২২ তারিখে অস্ট্রেলিয়া সাথে প্রথম ম্যান না খেলার। প্রথম ম্যাচে মাঠে নামতে না পারলে, জিরু ফ্রান্সের আক্রমনভাগ সামলাবেন গ্রিজমেন,এমবাপ্পেদের সঙ্গী হয়ে। 

আরও পড়ুন: রোনালদোর সামনে অন্য রকম এক রেকর্ডের হাতছানি

এদিকে বিশ্বকাপ শুরুর আগেই ইনজুরিতে দল থেকে ছিটকে গেছেন এনগলো কান্তে  এবং পল পগবা। গত ১৬ নভেম্বর অনুশীলনে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যান আক্রমণভাগের ফুটবলার এনকুনু। এবার বেমজেমা, ভারানের শতভাগ ফিট হয়ে মাঠে ফিরাটাই হবে ফ্রান্সের বড় চাওয়া।

ডি গ্রুপে দেশমের ফ্রান্সের অন্য দু'টি দল হলো তিউনিসিয়া এবং ডেনমার্ক। ইনিজুরির বাধা টপকে ইতালি এবং ব্রাজিলের পর টানা দুবার বিশ্বকাপ নেওয়ার সুযোগ রয়েছে তাদের।


একাত্তর/আরআই/এসি

তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
টুর্নামেন্ট শুরুর আগ মূহুর্তে ফেভারিট দলগুলোর পারফরম্যান্স ঘিরে যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনি সমানভাবে আলোচনায় জায়গা করে নিয়েছে সম্ভাব্য চমক দেওয়া কিছু দলও।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর