দুঃস্বপ্নে শুরু হল আর্জেন্টিনার বিশ্বকাপ

আপডেট : ২২ নভেম্বর ২০২২, ০৯:০৭ পিএম

কাতার বিশ্বকাপের তৃতীয় দিনেই বড় অঘটন ঘটিয়ে দিল সৌদি আরব। শিরোপার অন্যতম দাবিদার লিওনেল মেসির আর্জেন্টিনাকে তারা হারিয়ে দিয়েছে ২-১ ব্যবধানে। যদিও ম্যাচের শুরুতে মেসির পেনাল্টি গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু বিরতির পর দুর্দান্তভাবে ম্যাচে ফেরে সৌদি।

তাদের আক্রমণের সামনে খেই হারিয়ে আর্জেন্টিনা বরণ করল পরাজয়। এর ফলে তাদের টানা ৩৬ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডও থেমে গেল।

ম্যাচের শুরু থেকেই মেরে খেলছিলেন সৌদি ফুটবলাররা। ম্যাচের ৮ম মিনিটে কর্নার কিক পেয়েছিল আর্জেন্টিনা। মেসি কিক নেওয়ার সময় বক্সের মধ্যে লিয়ান্দ্রো পারদেসকে ধাক্কা ফেলে দেন আল বুলাইহি। এরপরই ভিএআর চেক করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিখুঁত শটে বল জালে পাঠিয়ে দেন মেসি।

২২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারত আর্জেন্টিনা। সৌদির জালে বল পাঠিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু ভার-এর সাহায্যে তা বাতিল হয়। মেসি অফসাইড হয়ে ছিলেন। ২৮তম মিনিটে আরও একটি গোল বাতিল হয় অফসাইডে। এবার লাউতেরো মার্টিনেজ। ৩৫তম মিনিটে তৃতীয়বারের মতো অফসাইডের কারণে আর্জেন্টিনার গোল বাতিল হয়। আবারও সেই লাউতেরো মার্টিনেজ অফসাইড হয়ে ছিলেন।

বিরতির পর ৪৮তম মিনিটে আর্জেন্টিনাকে স্তব্ধ করে দেয় সৌদি আরব। ডিফেন্সের মারাত্মক ভুলে আল সেহেরির দারুণ গোলে ম্যাচে আসে সমতা। পাঁচ মিনিট পরই বক্সের বাইরে বল পেয়ে ডান পায়ের শটে গোল করলেন সালেম আলদাওশারি। সৌদি এগিয়ে যায় ২-১ ব্যবধানে। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। কিন্তু সৌদির জমাট রক্ষণ কিছুতেই ভেদ করতে পারছিলেন না মেসি-ডি মারিয়ারা। ৯০ মিনিটে মেসির দারুণ শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন সৌদি গোলকিপার। বিনিময়ে তাকে হলুদ কার্ড দেখতে হয়। শেষ পর্যন্ত ২-১ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে সৌদি আরব।


একাত্তর/এআর

অবশেষে আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকের এক অবিশ্বাস্য রূপকথার চূড়ান্ত অবসান ঘটল। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন। মঙ্গলবার...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে মঙ্গলবার রাতে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে যখন আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক রূপকথাটি লিখে ফেললেন লিওনেল মেসি, তখন কেবল আর্জেন্টিনাই নয়, বিষাদের চাদরে...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন রাতে কেবল গ্যালারির আশি হাজার দর্শক কিংবা সতীর্থরাই কাঁদেননি, ফুটবল ঈশ্বর লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ে অশ্রুসজল হয়ে উঠেছিল তাঁর...
আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ী মঞ্চে মঙ্গলবার রাতে তৈরি হলো এক অবিস্মরণীয় ও রোমাঞ্চকর দৃশ্যপট! এস্তাদিও মনুমেন্তালে বেনিনকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর পুরো স্টেডিয়াম যখন প্রিয়...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর