ব্রাজিলের জন্য বড় দুঃসংবাদ, ছিটকে গেলেন নেইমার

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১০:১৬ পিএম

শঙ্কাই বাস্তবে রূপ নিলো। গোড়ালির চোটে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলেন তারকা ব্রাজিল ফরোয়ার্ড নেইমার।

তিনি খেলতে পারবেন না সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিলের সামনের দুটি ম্যাচে।

শুক্রবার (২৫ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স দুঃসংবাদ দিয়েছে ব্রাজিলের ভক্ত-সমর্থকদের। দলটির চিকিৎসক রদ্রিগো লাসমারকে উদ্ধৃত করে তারা জানিয়েছে, চলমান আসরের প্রথম রাউন্ডে আর দেখা যাবে না নেইমারকে।

ঘনিষ্ঠ একটি সূত্রে বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সার্বিয়ার বিপক্ষের ম্যাচে গোড়ালিতে লিগামেন্টে আঘাত পেয়েছেন নেইমার ও দানিলো।

তাদের এমআরআইয়ে এ চিত্র ধরা পড়েছে।

রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিল গ্রুপ ‘জি’ পর্বে পরবর্তী প্রতিদ্বন্দ্বী সুইজারল্যান্ড এবং ক্যামেরুন।

ব্রাজিল দলের ডাক্তার রদ্রিগো লাসমার বলেন, ‘তারা নিশ্চিতভাবে পরের ম্যাচটি মিস করবে এবং আমরা সতর্ক থাকবো। আমরা তাদের দ্রুত সুস্থ করার চেষ্টা করছি।

জানা যায়, নেইমার বেশ কয়েক বছর ধরে তার ডান পা এবং গোড়ালিতে সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার আঘাতের পরেও মাঠ থেকে দেরিতে বের হওয়ায় ইনজুরির যন্ত্রণা দেয়া যায় নেইমারের চোখে-মুখে।

সার্বিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ে টুর্নামেন্ট শুরু করে অন্যতম ফেবারিট ব্রাজিল। তবে জয়ের মুহূর্তটা বেশিক্ষণ উদযাপনের সুযোগ পায়নি তারা। ম্যাচে গোড়ালিতে চোট পান নেইমার। নির্ধারিত সময়ের ১০ মিনিট বাকি থাকতেই তুলে নেয়া হয় তাকে।

২৪ নভেম্বর (বৃহস্পতিবার) খেলার ৮০ মিনিটে মাঠ ছাড়ার আগে নেইমার মোট ৯ বার ফাউলের শিকার হন। এবারের বিশ্বকাপে যা এখন পর্যন্ত কোনো ফুটবলারকে সর্বোচ্চ ফাউল করার রেকর্ড।

ম্যাচ শেষে যখন নেইমার সাইডবেঞ্চে বসে ছিলেন, তখনই তার চোখেমুখে স্পষ্ট হয়েছে ইনজুরির যন্ত্রণা। দল যখন জয় উদযাপনের অপেক্ষা করছিল, তখন ব্রাজিলের মেডিকেল টিম তার প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যস্ত ছিল।

ম্যাচ শেষে ব্রাজিল দলের ডাক্তার রদ্রিগো লেসমার নেইমারের ইনজুরি নিয়ে সে সময় বলেন, নেইমারের ডান পায়ের গোড়ালি মচকে গেছে। ওই অংশটি ফুলে গেছে। আমরা প্রাথমিকভাবে আইস ট্রিটমেন্ট দিয়েছি। এখন তার ফিজিক্যাল থেরাপি চলছে। ২৪ থেকে ৪৮ ঘণ্টা অপেক্ষার পরই জানা যাবে এ চোট কতটা মারাত্মক আকার ধারণ করতে পারে।

তবে নেইমারকে নিয়ে বরাবরই আশাবাদী ছিলেন ব্রাজিল কোচ তিতে। তিনি বলেন, দ্রুতই ফিরে আসবে নেইমার।

নিজের ইনস্টাগ্রামে নেইমার লেখেন, বিশ্বাস রাখো। বিশ্বাস করতে হবে, সবকিছুই ঠিক হয়ে যাবে, এমনকি চরম বিশৃঙ্খলার মাঝেও। এটা নিশ্চিত যে, সব ভালো কিছু এখনো আসার বাকি। এটা বুঝতে হবে, সবকিছুর তার নিজস্ব সময় আছে। বিশ্বাস মানুষের ক্ষমতার বাইরে। আমরা আসতে পারি না, কিন্তু অনুভব করতে পারি।

আরও পড়ুন: দুই হারে বিদায়ের দ্বারপ্রান্তে কাতার

প্রসঙ্গত, ২০১৪ সালে নিজ দেশে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিঠের ইনজুরিতে পড়ে আসর থেকে ছিটকে গিয়েছিলেন নেইমার। তার অনুপস্থিতিতে সেমিফাইনালে জার্মানির বিপক্ষে স্বপ্নভঙ্গ হয় সেলেসাওদের। এবার গোড়ালির ইনজুরি আবারো শঙ্কা জাগাচ্ছিল। সেই শঙ্কাই যেন দুঃসংবাদ হয়ে এলো। তবে সেলেসাও সমর্থকরা এখন প্রার্থনা করতে পারেন চোট যেন দীর্ঘায়িত না হয়।


একাত্তর/আরএ

বিশ্ব ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার প্রকাশিত এই হালনাগাদ র‍্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রোনালদোর পর্তুগাল।
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে মঙ্গলবার রাতে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে যখন আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক রূপকথাটি লিখে ফেললেন লিওনেল মেসি, তখন কেবল আর্জেন্টিনাই নয়, বিষাদের চাদরে...
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
ব্রিসবেনে অনুষ্ঠিত রক্তগরম করা দ্বিতীয় প্রীতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে সফরসূচির একমাত্র জয়টি তুলে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে ৯৫...
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের আঞ্চলিক শহর ওয়াঙ্গারাতায় নিজের নির্বাচনি কার্যালয়ের বাইরে এক পরিকল্পিত গাড়ি হামলার শিকার হয়ে মেলবোর্নের হাসপাতালে চিকিৎসাধীন স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) হেলেন...
মহানবমীর সন্ধ্যায় ঐতিহ্যবাহী রাবণ দহন এবং বিজয়া দশমীর সকালে শাস্ত্রীয় পূজা ও সিঁদুর খেলার মধ্য দিয়ে রাজধানী কলকাতা সহ সমগ্র পশ্চিমবঙ্গে সমাপ্তি ঘটল শারদীয় দুর্গোৎসবের। সুরের সমাপনী টেনে শুরু...
শারদীয় দুর্গোৎসবের শেষপ্রান্তে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম সম্পূর্ণ নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজধানী ঢাকা জুড়ে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের...
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত- ইউক্রেন যুদ্ধ থামাতে আবারও কূটনৈতিক তৎপরতা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফকে রাশিয়ার ঐতিহাসিক সেন্ট...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর