একযুগ পর অস্ট্রেলিয়ার জয়, জমে উঠেছে ডি গ্রুপের লড়াই

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ০৭:০৫ পিএম

দীর্ঘ একযুগ পর বিশ্বকাপে আবারও জয়ের স্বাদ পেলো অস্ট্রেলিয়া। শেষবার ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের গ্রুপ পর্বে জয় পেয়েছিল সকারুরা। এরপর ২০১৪ ব্রাজিল ও ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেললেও জয়ের দেখা পায়নি ক্রিকেটের পাঁচবারের চ্যাম্পিয়নরা। এবারের আসরের প্রথম ম্যাচে ফ্রান্সের বিপক্ষে লিড নিয়েও বিধ্বস্ত হতে হয়েছিল গ্রাহাম আরনল্ডের শিষ্যদের। তবে দ্বিতীয় ম্যাচে একই ভুল করেনি তারা। ম্যাচের পুরোটা সময় আক্রমণের পাশাপাশি নিপুণভাবে সামলেছে নিজদের রক্ষণভাগ।  

শনিবার কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তিউনিশিয়াকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে শেষ ষোলতে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখল অস্ট্রেলিয়া। গ্রুপ তালিকায় ব্যবধানটা বড় না করতে পারলেও আজ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে সকারুরা। 

প্রথমার্ধে মিচেল ডিউকের গোলটিই তাদের এনে দিয়েছে দুর্দান্ত এক জয়। ম্যাচের ২৩তম মিনিটে বাঁ প্রান্ত থেকে ক্রেইগ গুডউইনের ক্রস চলে আসে মিচেল ডিউকের কাছে। এ সুযোগ হাতছাড়া করেননি এ অস্ট্রেলিয়ান ফুটবল তারকা। দুর্দান্ত এক হেডে বলকে জালে পাঠিয়ে দেন তিনি। 

image

আরও পড়ুন: নেদারল্যান্ডসের পাতে ভাগ বসালো ইকুয়েডর

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও মাঠে দাপট ধরে রাখে ডিউকরা। দ্বিতীয়ার্ধে তিউনিশিয়া কিছুটা মরিয়া হয়ে ওঠলেও সমান হয়নি ব্যবধান। শেষ পর্যন্ত ১-০ গোলে শেষ হয় ম্যাচ। 

অস্ট্রেলিয়ার এই জয়ে আবারও জমে উঠেছে ডি গ্রুপের লড়াই। গ্রুপের শীর্ষে রয়েছে ফরাসিরা। আর দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন টেবিলের দুই নম্বরে। অন্যদিকে এক ম্যাচ কম খেলা ডেনমার্কের অবস্থান তিন নম্বরে। আর দুই ম্যাচের একটিতে ড্র ও একটিতে পরাজয় নিয়ে তিউনিশিয়া আছে তালিকার তলানিতে।  


একাত্তর/আরবিএস 

তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচের বাঁশি বাজার আগেই মাঠের বাইরের রাজনীতি, নিষেধাজ্ঞা আর হুমকির চোটে ফুটবল বিশ্বকাপ রূপ নিয়েছে এক জ্বলন্ত বারুদখন্ডে! ইরান সরকারের তরফ থেকে এবার ফিফাকে এক চরম হুঁশিয়ারি...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর