সুইস পরীক্ষায় রাতে মাঠে নামছে ব্রাজিল

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ০৪:৩৪ পিএম

১৯৩০ সাল থেকে শুরু হওয়া বিশ্বকাপ ফুটবলে প্রতিটি আসর খেলে পাঁচবার  চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। এবার কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে নেইমাররা।

সোমবার (২৮ নভেম্বর) রাত ১০টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে নেইমারহীন ব্রাজিল।

অনেক কারণেই ব্রাজিলের আজকের ম্যাচকে ‘পরীক্ষা’ ও ‘সুইস পরীক্ষা’ বলা হচ্ছে। ২০১৪ সালের আট জুলাই জার্মানির বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে ইনজুরির কারণে খেলতে পারেননি নেইমার। দুইবার হলুদ কার্ড দেখায় সেই ম্যাচে বাহিরে ছিলেন থিয়াগো সিলভাও। ধারনা করা হয়, দলের দুই কাণ্ডারীকে হারিয়ে শক্তির সঙ্গে মনোবলেও ভাটা পড়ে ব্রাজিলের শিবিরে। আর সেই ম্যাচে জার্মানরা ব্রাজিলের জাল কাঁপায় সাত বার। যা ব্রাজিলের বিপক্ষে জার্মানির ফুটবল ইতিহাসে সবচেয়ে অসাধারণ ফলাফলগুলির একটি হিসাবে গণ্য করা হয়।

শুধু জার্মান স্মৃতি নয়, আছে আরও কারণ। সেটা হলো ব্রাজিলের জন্য বড়ো দুশ্চিন্তা হতে পারে বিশ্বকাপের রেকর্ড। পাঁচবারের চ্যাম্পিয়নরা সুইসদের বিপক্ষে এর আগে বিশ্বকাপে দুটি ম্যাচ খেলেছে, একটিতেও জিততে পারেনি। তাই সুইসদের হ্যাটট্রিক নাকি প্রথা ভাঙবে ব্রাজিল সেই পরীক্ষার দিনটিও আজ।

এদিকে ব্রাজিলিয়ান শিবিরের আরেক খারাপ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটি জানায়, সুইসদের বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিল শিবিরের দুশ্চিন্তা আরও বাড়তে পারে। ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার লুকাস পাকুয়েতা। শনিবার তিনি ভালো করে অনুশীলনও করতে পারেননি। 

আরও পড়ুন: ‘জি’ ও ‘এইচ’ গ্রুপের শীর্ষস্থান লড়াইয়ে চারটি ম্যাচ আজ

তাই ব্রাজিল মাঠে নামার আগে আজ এতো চিন্তা। আর সঙ্গত কারণেই আজকের ম্যাচটি ব্রাজিলের জন্য সুইস পরীক্ষাই বৈকি। তবে সামর্থের দিক বিবেচনা করলে এই পরীক্ষা উতরে যাওয়ার যথেষ্ঠ শক্তি ব্রাজিলের আছে। কিন্তু সুইসরাও যে ছেড়ে দেওয়ার পাত্র নয় তা ফুটবল বিশ্ব আগে অনেকবার দেখেছে।

সুইজারল্যান্ডের বিপক্ষে সব মিলিয়ে ৯টি ম্যাচ খেলেছে ব্রাজিল। যার মধ্যে তিনটিতে জয় তাদের, দুটি জিতেছে সুইসরা। আর বাকি চারটি ড্র।


একাত্তর/এসি


একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
চলমান ইরান যুদ্ধের কারণে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মতো স্পর্শকাতর মার্কিন অস্ত্র ভাণ্ডারে মারাত্মক সংকট তৈরি হয়েছে, গণমাধ্যমে এমন গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর নজিরবিহীন...
ইসরাইলের ওপর ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের মতো আরও ভয়াবহ ও বিশাল পরিসরে একটি সমন্বিত বহুমাত্রিক আক্রমণের ছক কষছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইসরাইলি গোয়েন্দা তথ্যের বরাতে জেরুজালেম পোস্টের...
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অন্তত ১২ শিশু অসুস্থ হয়ে পড়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর