বাংলাদেশের ফুটবল দর্শকদের প্রশংসা করলো ফিফা

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১১:৪৪ এএম

চার বছর পর ফুটবল নিয়ে আবার উন্মাদনায় মেতেছে পুরো বিশ্ব। পিছিয়ে নেই বাংলাদেশও। দ্য গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ-এ বুঁদ হয়ে আছেন এ দেশের ফুটবল সমর্থকরা। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার জয়ে বাংলাদেশি আর্জেন্টিনা সমর্থকদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রকাশ করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবার টুইটারে ব্রাজিল সমর্থকদের ছবি প্রকাশ করে বাংলাদেশের ফুটবল দর্শকদের প্রশংসা করলো সংস্থাটি। 

সোমবার (২৮ নভেম্বর) রাতে কাতারের দোহার স্টেডিয়াম ৯৭৪'-এ 'সি' গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। সুইসদের ১-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্বে চলে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

গুরুত্বপূর্ণ ওই ম্যাচের প্রথমার্ধে সমানভাবে লড়াই চালিয়ে যায় দুই। কিন্তু দ্বিতীয়ার্ধে সুযোগ হাতছাড়া করেনি ব্রাজিল। সুইসদের জালে বল জড়িয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। আর তাতেই উল্লাসে মেতে উঠেন বাংলাদেশের ব্রাজিল সমর্থকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মুহসীন হল মাঠের সেই দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। মূহুর্তের মধ্যেই বাংলাদেশের সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এসব ছবি। বিষয়টি এড়িয়ে যায়নি ফিফার নজর।  

ব্রাজিলিয়ান সমর্থকদের এমন চারটি ছবি সংযুক্ত করে ফিফা তার অফিশিয়াল টুইটার পোস্টে লিখেছে, "ফুটবলের মতো আর কোনো কিছুই মানুষকে এভাবে এক করতে পারে না।"

ফিফার ওই পোস্টটি প্রায় আড়াই হাজারবার রি-টুইট করেছেন টুইটার ব্যবহারকারীরা। তাতে কমেন্টে করেছেন বিশ্বের নানা প্রান্তের মানুষ। তাদের অনেকেই বাংলাদেশের জন্য জানিয়েছেন শুভেচ্ছা। অনেকে আবার বাংলাদেশে ঘুরতে আসার ইচ্ছাও প্রকাশ করেছেন। তারা বলছেন, বাংলাদেশের এমন ফুটবল উন্মাদনা দেখে তারাও মুগ্ধ।    

উল্লেখ্য, সুইসদের ১-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করার পাশপাশি, জি গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল।


একাত্তর/আরবিএস 

আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড আসছে বিশ্বকাপ থেকেই ফুটবলের নিয়মনীতিতে বেশ কিছু বড় ধরণের পরিবর্তন এনেছে, যা ২০২৬-২৭ মৌসুম থেকে কার্যকর হওয়ার পাশাপাশি আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র,...
আগামী ১১ জুন পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকা বিশ্বকাপের। মেগা এই টুর্নামেন্ট শুরু হতে যখন আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, ঠিক তখনই ভারতে ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে তৈরি হয়েছে এক নাটকীয়...
আগামী ১১ জুন, বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে পর্দা উঠছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল মহাযজ্ঞের। ফিফা বিশ্বকাপের কিক-অফের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এই শেষ মুহূর্তে আয়োজক দেশগুলোর চূড়ান্ত প্রস্তুতি নিয়ে...
আসন্ন ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মাঝেই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সেক্রেটারি-জেনারেল মাত্তিয়াস গ্রাফস্ট্রোম এবং ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি...
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
ঘোষিত হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২৮টি ক্যাটেগরিতে মোট ৩২ জন বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর