গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে যেমন হতে পারে ব্রাজিলের একাদশ

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ০৫:২৭ পিএম

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম দু’টি ম্যাচ জয় করে, ইতোমধ্যে সেলেসাওরা নিশ্চিত করেছে শেষ ১৬’র টিকেট। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুক্রবার (২ ডিসেম্বর) তাদের প্রতিপক্ষ ক্যামেরুন। দলে রয়েছে কিছুটা ইনজুরি দুশ্চিন্তা, ফলেই শেষ ম্যাচে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। 

সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয় পাওয়া ম্যাচে ছিলেন না দলপতি নেইমার এবং রক্ষণভাগের দানিলো। মাঠের অনুশীলনে ফিরেছে দানিলো, তবে ম্যাচটি কম গুরুত্বপূর্ণ হওয়ায় সাধারণভাবেই এই ম্যাচে তাকে নিয়ে ঝুঁকি নেবেন না কোচ তিতে। 

এদিকে শেষ ম্যাচে দারুণ ছন্দে থাকা অ্যালেক্স সান্দ্রো চোট পেয়েছেন, ফলে তাকেও দেখা যাবেন না এই ম্যাচে। 

তবে রক্ষণভাগে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন তিতে। মিলিতাও আগের ম্যাচে রাইট ব্যাকে ছিলেন, এই ম্যাচে সেন্ট্রাল ডিফেন্সে আসতে পারেন তিনি। যেখানে তার সঙ্গী হতে পারেন জুভেন্টাসের ব্রেমার। রাইট ব্যাকে দানি আলভেস এবং বাম পাশের দায়িত্বে দেখা যেতে পারে অ্যালেক্স টেলেসকে। 

ম্যাচটি কম গুরুত্ব হওয়ায় মাঝমাঠ এবং আক্রমণভাগেও বেশ কিছু পরিবর্তন আসতে পারে। আগের ম্যাচে দুর্দান্ত গোলে দলকে জয় এনে দেওয়া ক্যাসেমিরোকে এই ম্যাচের একাদশে না পাওয়াটাই স্বাভাবিক। ভিনি জুনিয়র কিংবা রিচার্লিসন, তাদেরও বিশ্রামে থাকার কথাই রয়েছে।

আরও পড়ুন: নেইমারের জন্য বিশ্বকাপ ফুটবল কি শেষ?

এদিকে একাদশে আজও থাকার কথা ফ্রেডের, দেখা যেতে পারে ব্রুনো গুইমারেসকেও। রদ্রিগোকে আজ নাম্বার দশ পজিশনে রেখে, ডান প্রান্তে অ্যান্টনি এবং বাম প্রান্তে গ্যাবি মার্টিনেলিকে দেখা যেতে পারে। সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্বটা গ্যাব্রিয়েল জেসুসকে দিয়ে, দলে বেশ বড়সড় পরিবর্তন আনার কথাই রয়েছে কোচ তিতের। 

পরিবর্তন আসতে পারে গোলবারের নিচেও। এলিসন বেকারকে বিশ্রামে রেখে, দেখা যাবে দলের দ্বিতীয় গোলরক্ষক এডারসনকে। অন্তত একটি ম্যাচে সুযোগ পেতেই পারেন বিশ্বের অন্যতম এই সেরা গোলরক্ষক। 


একাত্তর/আরআই/এসজে
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
তিন-তিনটি ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হয়নি, স্বপ্নভঙ্গের সেই তিক্ত অতীতকে পেছনে ফেলে অবশেষে আফ্রিকান ফুটবলের শীর্ষ সিংহাসনে বসলো ক্যামেরুনের অদম্য নারীরা!
বার্সেলোনার বিখ্যাত অ্যাকাডেমি ‘লা মাসিয়া’য় বেড়ে উঠে সেখান থেকে ফুটবল ক্যারিয়ারের কড়া নাড়া, অথচ সেই ঘরের ছেলেই এবার গায়ে চাপালেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক সাদা জার্সি! চেলসি ছেড়ে...
ব্রাজিলিয়ান কাপের ম্যাচে জয় পেয়ে মাঠ ছাড়লেও মাঠের বাইরের কান্ডে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন সান্তোস তারকা নেইমার। মঙ্গলবার রাতে বেলেন শহরের মাঠে রেমোর বিপক্ষে সান্তোসের ১-০ গোলের জয়ের পর...
আগের সরকারের আমলে নেওয়া প্রায় এক হাজার ৩০০টি উন্নয়ন প্রকল্পের অর্থনৈতিক কার্যকারিতা যাচাই এবং সম্ভাব্য অনিয়ম চিহ্নিত করতে বর্তমান সরকার পৃথকভাবে প্রতিটি প্রকল্প মূল্যায়ন করছে বলে জানিয়েছেন...
নয়াদিল্লির দক্ষিণ ক্যাম্পাসের কাছেই অবস্থিত সত্য নিকেতন এলাকায় ধসে পড়া ছয়তলা পেয়িং গেস্ট (পিজি) ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বহু শিক্ষার্থী। উদ্ধারকাজের সময় কংক্রিটের স্ল্যাব ও ভারী...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ ক্যাম্পাসের অতিপরিচিত ছাত্রাবাস এলাকা 'সত্য নিকেতনে' একটি ছয়তলা ভবন হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। রোববার দুপুরে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক বিপর্যয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর