ক্যামেরুনের কাছে হেরেও গ্রুপ সেরা ব্রাজিল

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১১:৪৪ এএম

কাতার বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে ১-০ গোল ব্যবধানে জয় তুলে নিলেও দ্বিতীয় রাউন্ডে ওঠা হলো না ক্যামেরুনের। গ্রুপের অন্য ম্যাচে সার্বিয়ার বিপক্ষে জয় পাওয়ায় ব্রাজিলের সঙ্গে পরের রাউন্ডে উঠেছে সুইজারল্যান্ড।

ক্যামেরুনের কাছে হারলেও প্রথম দুই ম্যাচ জেতার কারণে জি-গ্রুপে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে ব্রাজিল। দুইয়ে থাকা সুইজারল্যান্ডের পয়েন্টও ৬। কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে রয়েছে তারা।

৪ পয়েন্ট নিয়ে তিনে রইল ক্যামেরুন। আর তলানিতে অবস্থান সার্বিয়ার।

শুক্রবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় লুসাইলে ক্যামেরুনের বিপক্ষে শুরুর একাদশে নয়টি পরিবর্তন এনে বুড়ো দানি আলভেসের নেতৃত্বে তরুণ একটি দল মাঠে নামিয়েছিলেন তিনি। মাঠে নেমেই ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে খেলার কীর্তি গড়েন ৩৯ বছর বয়সি আলভেস। তবে উপলক্ষ্যটা রাঙাতে পারেননি তিনি।

আরও পড়ুন: জোড়া গোলে জিতেও ঘানাকে নিয়ে উরুগুয়ের বিদায়

মার্তিনেল্লি, রদ্রিগো, আন্তনি, জেসুসরা আক্রমণের ঝড় তুলেও দলকে গোল এনে দিতে পারেননি। উলটো শেষ মুহূর্তে গোল খেয়ে আসরে প্রথম হারের তেতো স্বাদ পেয়েছে তিতের দল।

যোগ করা সময়ে ভিনসেন্ট আবুবকরের গোলে ব্রাজিলকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে ২০ বছরের জয়খরা কাটালেও গ্রুপ পর্ব থেকে বিদায় এড়াতে পারেনি ক্যামেরুন।


একাত্তর/আরএ

নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
তিন-তিনটি ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হয়নি, স্বপ্নভঙ্গের সেই তিক্ত অতীতকে পেছনে ফেলে অবশেষে আফ্রিকান ফুটবলের শীর্ষ সিংহাসনে বসলো ক্যামেরুনের অদম্য নারীরা!
বার্সেলোনার বিখ্যাত অ্যাকাডেমি ‘লা মাসিয়া’য় বেড়ে উঠে সেখান থেকে ফুটবল ক্যারিয়ারের কড়া নাড়া, অথচ সেই ঘরের ছেলেই এবার গায়ে চাপালেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক সাদা জার্সি! চেলসি ছেড়ে...
ব্রাজিলিয়ান কাপের ম্যাচে জয় পেয়ে মাঠ ছাড়লেও মাঠের বাইরের কান্ডে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন সান্তোস তারকা নেইমার। মঙ্গলবার রাতে বেলেন শহরের মাঠে রেমোর বিপক্ষে সান্তোসের ১-০ গোলের জয়ের পর...
আগের সরকারের আমলে নেওয়া প্রায় এক হাজার ৩০০টি উন্নয়ন প্রকল্পের অর্থনৈতিক কার্যকারিতা যাচাই এবং সম্ভাব্য অনিয়ম চিহ্নিত করতে বর্তমান সরকার পৃথকভাবে প্রতিটি প্রকল্প মূল্যায়ন করছে বলে জানিয়েছেন...
নয়াদিল্লির দক্ষিণ ক্যাম্পাসের কাছেই অবস্থিত সত্য নিকেতন এলাকায় ধসে পড়া ছয়তলা পেয়িং গেস্ট (পিজি) ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বহু শিক্ষার্থী। উদ্ধারকাজের সময় কংক্রিটের স্ল্যাব ও ভারী...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ ক্যাম্পাসের অতিপরিচিত ছাত্রাবাস এলাকা 'সত্য নিকেতনে' একটি ছয়তলা ভবন হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। রোববার দুপুরে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক বিপর্যয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর