আর্জেন্টিনার মার্তিনেস জিতলেন গোল্ডেন গ্লাভস

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ০১:০২ এএম

টাইব্রেকারে আবারো নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন এমিলিয়ানো মার্তিনেস। আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ে রাখলেন দারুণ অবদান।

রোববার (১৮ ডিসেম্বর) ফাইনালের পাশাপাশি আসর জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে জিতলেন সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস।

লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার ও ফ্রান্সের ফাইনাল নির্ধারিত সময় ২-২ গোলে ড্র ছিল। অতিরিক্ত সময়ে ৩-৩ সমতা থাকায় ম্যাচ গড়া টাইব্রেকারে। সেখানে ৪-২ ব্যবধানে জিতে বিশ্ব জয়ের আনন্দে মাতল লাতিন আমেরিকার দলটি।

পেনাল্টি শুটআউট কিংসলে কোমানের শট ডানদিকে ঝাঁপিয়ে ঠেকান মার্তিনেস। পরের শট অহেলিয়া চুয়ামেনি মারেন বাইরে। বিপরীতে আর্জেন্টিনার হয়ে একে একে জাল খুঁজে নেন মেসি-দিবালা-পারেদেস-মনতিয়েল।

আরও পড়ুন: নিজের শেষ বিশ্বকাপে গোল্ডেন বল জিতলেন মেসি

এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে দলকে সেমি-ফাইনালে তোলেন মার্তিনেস।

ম্যাচ শেষে অশ্রুসিক্ত চোখে এই বিশ্বকাপ তার পরিবারকে উৎসর্গ করার কথা বলেন তিনি।


একাত্তর/আরএ

অবশেষে আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকের এক অবিশ্বাস্য রূপকথার চূড়ান্ত অবসান ঘটল। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন। মঙ্গলবার...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে মঙ্গলবার রাতে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে যখন আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক রূপকথাটি লিখে ফেললেন লিওনেল মেসি, তখন কেবল আর্জেন্টিনাই নয়, বিষাদের চাদরে...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন রাতে কেবল গ্যালারির আশি হাজার দর্শক কিংবা সতীর্থরাই কাঁদেননি, ফুটবল ঈশ্বর লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ে অশ্রুসজল হয়ে উঠেছিল তাঁর...
আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ী মঞ্চে মঙ্গলবার রাতে তৈরি হলো এক অবিস্মরণীয় ও রোমাঞ্চকর দৃশ্যপট! এস্তাদিও মনুমেন্তালে বেনিনকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর পুরো স্টেডিয়াম যখন প্রিয়...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর