দ্বিতীয় দিন শেষে ৮০ রানে পিছিয়ে বাংলাদেশ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ০৫:৪৭ পিএম

বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৩১৪ রানে অলআউট হয়েছে সফরকারী ভারত। 

শুক্রবার (২৩ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে প্রথম ইনিংস থেকে ৮৭ রানের লিড পেল টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে বাংলাদেশ সব উইকেট হারিয়ে করেছিলো ২২৭ রান। 

ভারতের পক্ষে ঋসভ পান্থ ৯৩, শ্রেয়াস আইয়ার ৮৭, চেতেশ্বর পূজারা-বিরাট কোহলি ২৪ রান করে করেন। 

বল হাতে বাংলাদেশের সাকিব আল হাসান ৭৯ রানে ও তাইজুল ইসলাম ৭৪ রানে ৪টি করে উইকেট নেন। 

চা বিরতির পর সেঞ্চুরির পথে ছুটতে থাকা রিশাভ পান্তকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন মেহেদী হাসান মিরাজ। ১০৪ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৯৩ রান করেন পান্ত। পঞ্চম উইকেটে শ্রেয়াস আইয়ারের সঙ্গে যিনি ১৫৯ রানের জুটি উপহার দেন।

পান্ত ফেরার পর আইয়ারও দ্রুত ফেরেন। ব্যক্তিগত ৮৭ রান করে সাকিব আল হাসানের বলে এলবিডব্লিউ হন তিনি। এর আগে অক্ষর প্যাটেলকেও (৪) ফেরান সাকিব।

রবিচন্দ্রন অশ্বিনকে (১২) নিজের তৃতীয় শিকার বানন সাকিব। পরে মোহাম্মদ সিরাজকে ফিরিয়ে গুটিয়ে দেন ভারতের ইনিংস। এই দুজনের মাঝে উমেশ যাদবের উইকেটটি পান তাইজুল ইসলাম।

সর্বাধিক ৪টি করে উইকেট নিয়েছেন সাকিব ও তাইজুল। একটি করে উইকেট পেয়েছেন তাসকিন ও মিরাজ।

সাকিব তার চারটি উইকেটই নিয়েছেন তৃতীয় সেশনে। বলা যায় পুরো সেশনটা নিজের করে নিয়েছেন তিনি। বাংলাদেশ পেয়েছে লড়াইয়ে ফেরার ভিত। এখন বাকি দায়িত্ব ব্যাটারদের।

এদিকে প্রথম ইনিংসেই ৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের শেষ বিকেলে ব্যাট করতে নামে বাংলাদেশ। দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত আর জাকির হাসান ছয় ওভার দেখেশুনে খেলে দিন শেষ করেন। শান্ত পাঁচ. আর জাকির দুই রানে অপরাজিত আছেন।

শনিবার এই জুটি তৃতীয় দিনের মতো ব্যাট করতে নামবেন। 


একাত্তর/এসজে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দীর্ঘ ২৩ বছরের খরা কেটে অজি ডেরায় আগুন জ্বালিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল! ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টে বিশ্বসেরা পরাশক্তি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে ইতিহাস সৃষ্টি করেছে...
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় দিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ডারউইনে সিরিজের প্রথম টেস্টেই অজিদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে অবিস্মরণীয় এক রেকর্ড গড়েছে...
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর