রোনালদোর নতুন ঠিকানা সৌদি দল আল নাসের

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১২:১৯ পিএম

আর নয় ইউরোপের কোন ক্লাব, এবার ক্রিশ্চিয়ানো রোনালদোর নতুন ঠিকানা হতে যাচ্ছে সৌদি আরবের আল নাসের ক্লাব। তাঁর সঙ্গে সাত বছরের চুক্তি করেছে ক্লাবটি। 

মানুষ কতই না অদ্ভুত, একটা সময় যাকে প্রাণ দিয়ে ভালোবাসা যায় পরক্ষণেই আবার সেই মানুষটাকেই ছুড়ে ফেলা দেয়া যায় আস্তাকুঁড়ে।

ম্যানইউ সমর্থকরাই চাইতো ক্লাবের অনিয়ম নিয়ে গলা তুলুক সি আর সেভেন। যখন তুললেন তখন ডানে বামে তাকিয়ে দেখেন কোথাও কেউ নেই। 

কত স্বপ্ন নিয়ে লাল জার্সিটা গায়ে চাপিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তন করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই ক্লাবটাই একাশি শব্দে চুকিয়ে দিলো সব লেনদেন।

মৌসুমের শুরু থেকেই চলে রোনালদো-টেন হ্যাগের শীতল যুদ্ধ। দলের প্লে মেকারকে বেশিরভাগ সময়ই কাটাতে হয় সাইড বেঞ্চ। 

এরপরই ম্যানইউকে নিয়ে রীতিমত বিষ্ফোরণ ঘটান পর্তুগিজ সুপারস্টার । পিয়ার্স মরগ্যানের শো তে গিয়ে বলেন ম্যানইড তাকে ঠকিয়েছে। এমন অবস্থায় বিশ্বকাপ শুরু দিন দুয়েক আগেই ক্লাব থেকে সরিযে ফেলা হয় রোনালদোর সব ছবি। 

এই অসুস্থ সম্পর্কটা আর বয়ে বেড়াতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। দুপক্ষের সিদ্ধান্তেই হয় সেপারেশন। এরই মধ্যে রিয়াল মাদ্রিদের ট্রেনিং ক্যাম্পেও দেখা যায় রোনালদোকে। 

বাতাসে নতুন সব গুঞ্জন। তবে কি ফিরছেন আবারো রিয়ালে । না আর নয় স্পেন, এবারে সোজা সৌদি আরবে সি আর সেভেন। 

সাত বছরের চুক্তিতে আরবের ক্লাব আল নাসেরে যোগ দিচ্ছেন পর্তুগিজ সেনসেশন। প্রথম আড়াই বছর চুক্তিবদ্ধ থাকবেন খেলোয়াড় হিসেবে। 

বাকি সময়টা কাজ করবেন দূত হিসেবে। ২০৩০ মিশর-গ্রিস বিশ্বকাপে থাকবেন শুভেচ্ছা দূত হিসেবে। প্রাথমিকভাবে প্রতি সিজনে পাবেন ২০০ মিলিয়ন ইউরো, চুক্তি সাপেক্ষে বাড়বে আরো। 

সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৩ সালের জানুয়ারি থেকেই আল নাসের ক্লাবে দেখা যাবে এই পর্তুগিজ আইকনকে। ডাগআউটে রোনালদো পাবেন ফ্রেঞ্চ ফুটবল ম্যানেজার রুডি গার্সিয়া। 


একাত্তর/এআর

উত্তর আমেরিকায় (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো) অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ চলার সময় একাধিক ভয়াবহ সন্ত্রাসী হুমকি, বোমা হামলা, স্টকিং ও অনলাইন হয়রানির মতো গুরুতর ঘটনার তদন্ত করেছে যৌথ নিরাপত্তা...
বিশ্বকাপের শেষ ষোলোর দুরন্ত ম্যাচে মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার ৩-২ ব্যবধানের সেই অবিশ্বাস্য রূপকথার প্রত্যাবর্তন নিয়ে ফুটবল দুনিয়ায় তোলপাড় চলছে। আর এমন এক নাটকীয় মহাকাব্যের পর...
বিশ্বকাপের শেষ বত্রিশের মঞ্চে শুক্রবার ভোর ৫টায় টরন্টোর মাঠে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে ফুটবলপ্রেমীদের কাছে এটি কেবল দুটি দলের নকআউট লড়াই নয়, বরং আধুনিক ফুটবলের দুই অবিসংবাদিত...
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ৪১ বছর বয়সে নিজের ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে উত্তর আমেরিকার মঞ্চে নামতে প্রস্তুত। মঙ্গলবার, সিদাদে দো ফুতবলের এক ঠাসা মিলনায়তনে...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এবং নিজের...
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবিতে আট বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
দেশের বিভিন্ন শ্রেণির এক হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর