মেসি, এমবাপ্পে, বেনজেমা- কে হচ্ছেন ফিফার বর্ষসেরা খেলোয়াড়

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২৯ পিএম

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, এরপরই জানা যাবে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের নাম। পিএসজির দুই সতীর্থ লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের সাথে ব্যালন ডি’অর বিজয়ী রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমার মধ্যে যেকোনো একজনের হাতে উঠবে সেরার পুরস্কার।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্যারিসে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ষসেরার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা উপহার দেয়া মেসিকেই এবারের সেরা পুরস্কারের তালিকায় ফেভারিট মানা হচ্ছে। তবে কাতার বিশ্বকাপে ফ্রান্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করা এমবাপ্পেও অনেকটাই এগিয়ে রয়েছেন। সাতবার ব্যালন ডি’অর জয়ী মেসি ২০১৬ সাল থেকে প্রবর্তিত ফিফা বর্ষসেরা পুরস্কার ২০১৯ সালে একবারই জয় করেছেন।

গত দুই বছর এই পুরস্কার জয় করেছেন পোলিশ তারকা রবার্ট লিওয়ানদোস্কি। দুইবারই মেসি সেরা তিনজনের মধ্যে ছিলেন। গত বছর আর্জেন্টিনাকে বিশ্বকাপ উপহার দেবার পুরস্কার হিসেবে এবার বর্ষসেরার ট্রফিটি উঠতে পারে ৩৫ বছর বয়সী মেসির হাতে। ফিফা সদস্যভুক্ত প্রতিটি দেশের জাতীয় দলের কোচ ও অধিনায়ক ও একজন করে ক্রীড়া সাংবাদিক সেরা খেলোয়াড়কে ভোট দিয়ে থাকেন। অনলাইনে সমর্থকরাও তাদের প্রিয় তারকাকে ভোট প্রদান করতে পারেন।

১৯৬৬ সালে জিওফ হার্স্টের পর প্রথম খেলোয়াড় হিসেবে কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখিয়েছেন এমবাপ্পে। তার কৃতিত্বেই ফ্রান্স নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে ফ্রান্স ৩-৩ গোলের ড্র নিয়ে লড়াইয়ে টিকে ছিল। এরপর পেনাল্টি শ্যুট আউটে ফ্রান্স আর পেরে উঠেনি। ফাইনালের পরপরই ২৪ বছরে পা দিয়েছেন এমবাপ্পে। আট গোল করে এমবাপ্পে টুর্নামেন্ট সর্বোচ্চ গোলতাদার ট্রফি গোল্ডেন বুট ও মেসি পেয়েছেন টুর্নামেন্ট সেরা গোল্ডেন বল ট্রফি। লিগ ওয়ানের শীর্ষ গোলদাতা এমবাপ্পে ফ্রান্সেরও বর্ষসেরার খেলোয়াড় মনোনীত হয়েছেন।

সাবেক ব্যালন ডি’অর বিজয়ী রুড গুলিত স্বীকার করেছেন বিশ্বকাপ জয়ের কারণেই মেসিরই এবার বর্ষসেরা মনোনীত হবার সম্ভাবনা বেশী। তবে এমবাপ্পের প্রতিও তার সমান শ্রদ্ধা রয়েছে।

তার মতে, ‘এমবাপ্পেও সমপর্যায়ে রয়েছে। ফাইনালে সে যা খেলেছে, যে দায়িত্ব পালন করেছে তা অবিশ্বাস্য।’

ইনজুরির কারণে বিশ্বকাপে খেলতে না পারায় বেনেজেমার আরো একটি ব্যক্তিগত পুরস্কার জয়ের সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে গেছে। ৩৫ বছর বয়সী রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার গত মৌসুমে ৪৬ ম্যাচে ৪৪ গোল করেছেন। চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা শিরোপা জয়ে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল।

নারীদের বিভাগে বর্তমান ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা পুরস্কার জয়ী এ্যালেক্সিয়া পুটেলাস এবারও তিনজনের সংক্ষিপ্ত তালিকয় জায়গা করে নিয়েছেন। হাঁটুর ইনজুরির কারণে গত বছরের জুলাই থেকে তিনি মাঠের বাইরে রয়েছেন। এই তালিকায় থাকা অপর দুইজন হলেন ইংলিশ ফরোয়ার্ড বিথ মিড ও যুক্তরাষ্ট্রের তারকা এ্যালেক্স মরগান।

কোচের ক্যাটাগরিতে রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী লিওনেল স্কালোনি, রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি ও ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা।

আরও পড়ুন: ৯ বছর পর আবারও ঢাকার প্রেমে পড়লেন সৌরভ গাঙ্গুলী

নারী কোচের তালিকায় ইংল্যান্ডের ইউরো ২০২২ জয়ী সারিনা উইগম্যান, লিঁওর সোনিয়া বোমপাস্তোরও ব্রাজিলের পিয়া সানডাগে রয়েছেন।

সেরা গোলের পুরস্কার পুসকাস এ্যাওয়ার্ডের জন্য ব্রাজিল তারকা রিচার্লিসনের বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে দুর্দান্ত বাইসাইকেল কিকের গোলটি এগিয়ে রয়েছে। এই তালিকায় আরো রয়েছেন মার্সেইর দিমিত্রি পায়েট ও পোলিশ মারকিন ওলেক্সের গোলটি।


একাত্তর/আরএ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এক সারপ্রাইজ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি...
বিশ্ব ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার প্রকাশিত এই হালনাগাদ র‍্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রোনালদোর পর্তুগাল।
মাত্র এক সপ্তাহ আগেও ব্যালন ডি’অর জয়ের দৌড়ে কাউকেই স্পষ্ট ব্যবধানে এগিয়ে রাখা যাচ্ছিল না, তবে গত সাত দিনে ফুটবলের চিত্রপট সম্পূর্ণ বদলে গিয়ে যেন এক মহা ড্রামার রূপ নিয়েছে! একপক্ষে রিয়াল মাদ্রিদের...
বছর ঘুরে আবারও হাতছানি দিচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে অভিজাত পুরস্কার ব্যালন ডি'অর। আর তা নিয়ে এখনই শুরু হয়ে গেছে কথার লড়াই! স্প্যানিশ সেনসেশন লামিন ইয়ামাল খোলামেলাভাবেই বলে দিলেন এবারের ব্যালন ডি’অর...
‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’- যেসব অপশক্তি এই মূলমন্ত্র ও জাতীয় নীতিতে বিশ্বাস করে না, তারা এখন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন...
বাংলাদেশের পানিসঙ্কট নিরসন এবং কৃষি অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে দেশের প্রধান দুটি নদী-পদ্মা ও তিস্তায় বিশাল ব্যারেজ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে...
উচ্চ বেতনের চাকরির লোভনীয় আশ্বাসে কম্বোডিয়ায় গিয়ে অনলাইন স্ক্যাম সেন্টারের অন্ধকার জগতে আটকা পড়া ৩০ জন বাংলাদেশি অবশেষে দীর্ঘ মুক্তিকষ্ট শেষে দেশে ফিরে এসেছেন।
গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনাকে বিএনপির ‘দলীয় সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন জামায়াতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর