এমবাপে-বেনজেমাকে পিছে ফেলে বর্ষসেরা মেসি

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১২ এএম

এমবাপে, বেনজামা না মেসি- কার হাতে উঠবে ফিফা বর্ষসেরা পুরস্কার? এ নিয়ে আগেই গুঞ্জন উঠেছিল। বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক এবং পিএসজি তারকা লিওনেল মেসির হাতেই শোভা পাবে এবারের ফিফা বর্ষসেরার পুরস্কার, এমনটাই চেয়েছিলেন বিশ্বের লাখো ফুটবল সমর্থক। তবে কাতার বিশ্বকাপে অবিশ্বাস্য পারফর্ম করা কিলিয়ান এমবাপের সম্ভাবনাও দেখছিলেন অনেকে। দৌড় থেকে বাদ যাননি আরেক ফরাসি তারকা করিম বেনজেমাও।   

তবে শেষ পর্যন্ত অন্য প্রতিদ্বন্দ্বীদের পিছে ফেলে ২০২২ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি ‘দ্য বেস্ট ফিফা মেন’স প্লেয়ার অ্যাওয়ার্ড’ জিতলেন আর্জেন্টাইন কিংবদন্তি মেসি।

সোমবার প্যারিসে বসে ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠানের আসর। বাংলাদেশ সময়ে দ্য বেস্ট অ্যাওয়ার্ডস দেয়া শুরু হয় রাত দুটো থেকে। ৩৬ বছর বয়সী মেসির হাতে বর্ষসেরার ট্রফি তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

এদিন প্যারিসে পুরস্কার প্রদান অনুষ্ঠানে এমবাপে উপস্থিত থাকলেও দেখা মেলেনি বেনজেমার।  

বর্ষসেরার ট্রফি হাতছাড়া হলেও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জিতেছেন এমবাপে। অন্যদিকে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর নায়ক মেসি জিতেছেন ‘গোল্ডেন বল।’

image


মেসি বলেন, এটি আশ্চর্যজনক। এটি একটি দুর্দান্ত বছর ছিল এবং আজ রাতে এখানে উপস্থিত হওয়া এবং এই পুরস্কার জিততে পারা আমার জন্য অনেক সম্মানের।

তিনি আরও বলেন, আমি কোচ স্কালোনি এবং আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই; তাদের ছাড়া আমি এখানে থাকতাম না। 

আমি একটি স্বপ্নকে বাস্তব করেছি যা আমি এতদিন ধরে আশা করছিলাম, উল্লেখ করে তিনি আরও বলেন, অবশেষে আমি তা অর্জন করেছি। এটি যে কোনো খেলোয়াড়ের জন্য একটি স্বপ্ন; খুব কম লোকই এটি অর্জন করতে পারে এবং আমি নিজেকে যথেষ্ট ভাগ্যবান মনে করি।

কাতার বিশ্বকাপে মেসি মোট সাতটি গোল করেছেন। আর চলতি মৌসুমে মেসি ২৭টি খেলায় ১৬টি গোল করেছেন, সেইসাথে ১৪টি অ্যাসিস্ট করেছেন। 

image


এদিন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে স্মরণ শেষে ফিফার বর্ষসেরা নারী গোলকিপারের পুরস্কার দেওয়ার মাধ্যমে ‘বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ শুরু হয়। চলতি বছর পুরস্কারটি জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার মেরি আর্পস। 

ফিফা বর্ষসেরা পুরুষ গোলকিপারের পুরস্কার ওঠে বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসজয়ী আরেক আর্জেন্টাইন এমিলিয়ানো মার্তিনেজের হাতে। 

image


ফিফার বর্ষসেরা নারী কোচের পুরস্কার জিতেছেন ইংল্যান্ড নারী দলকে ইউরো জেতানো সারিনা ভিগমান। 

পুরুষদের বর্ষসেরা কোচ হয়েছেন আর্জেন্টিনার লিওনেল স্কালোনি।

‘ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ জিতেছেন জর্জিয়ান লুকা লোশোভিলি। গেলো বছর অস্ট্রিয়ার ঘরোয়া ফুটবল ম্যাচে চেতনা হারানো এক ফুটবলারের জীবন বাঁচান লোশোভিলি। এ কারণেই তাকে মনোনীত করে ফিফা। 


একাত্তর/আরবিএস  

বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সঙ্গে ইউরোপীয় ফুটবলের প্রধান সংস্থা উয়েফার বিরোধ এবার চরম সীমায় পৌঁছেছে! ফিফা প্রতিযোগিতার বাণিজ্যিক অধিকার ও টিকিটিং স্বত্ব একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের...
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সিংহাসন কাঁপিয়ে দিয়েছেন উত্তর ইউরোপের ছয় পরাশক্তি! ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের ওপর থেকে সম্পূর্ণ আস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে নরডিক...
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বহু বিতর্কিত ‘বিশ্বকাপ সত্ত্ব বিক্রির পরিকল্পনা’ নিয়ে প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করার কয়েক সপ্তাহের মাথায় চাকরি হারিয়েছেন সংস্থাটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও)...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর