অনাস্থার মুখে কানাডা ফুটবল প্রেসিডেন্টের পদত্যাগ

আপডেট : ০২ মার্চ ২০২৩, ১১:০৪ এএম

কানাডা ফুটবল অ্যাসোসিয়েশন প্রধান নিক ব্রনটিস পদত্যাগ করেছেন৷ বেতন বৈষম্য কমাতে যথাযথ উদ্যোগ না নেয়ায় দেশটির নারী ও পুরুষ উভয় জাতীয় দলের খেলোয়াড়দের অনাস্থার মুখে ইস্তফা দেন তিনি৷

৫৩ বছর বয়সী নিক ব্রনটিস ২০২০ সাল থেকে কানাডা সকার প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। খবর ডয়চে ভেলের।

এর আগে ২০১২ সাল থেকে সকার বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন৷ পদত্যাগ করার সময় তিনি খেলোয়াড়দের দাবির প্রতি সম্মতি জানান৷

এক বিবৃতিতে বলেন, বেতন বৈষম্যে ‘পরিবর্তন প্রয়োজন’৷

তিনি আরো বলেন, এমন মাইলফলক চুক্তি সই হলে আমাদের দেশ হবে ফিফার যেকোনো সদস্য দেশের চেয়ে ভিন্ন৷ আমি আমাদের নারী ফুটবল দলের প্রতি বৈষম্য কমানোর বিষয়ে সবচেয়ে বড় উদ্যোক্তা হয়েও দুঃখজনকভাবে এই পরিবর্তনের সময় তাতে নেতৃত্ব দিতে পারবো না৷ আমি মনে করি, পরিবর্তনের সময় এসেছে।

এর আগে কানাডার ১৩ প্রাদেশিক ও আঞ্চলিক সকার ফেডারেশনের প্রধানদের ‘দ্য প্রেসিডেন্ট’স ফোরাম’ থেকে পদত্যাগের আহবান আসে৷ তার কয়েক ঘণ্টার মধ্যে ব্রনটিস পদত্যাগ করেন৷ ফোরামের চেয়ারম্যান কেভিন টপোলিনস্কি পদত্যাগের আহবান জানিয়ে এক চিঠি লেখেন৷

সেখানে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ফোরামের সব সদস্যের সমর্থন নিয়ে আমি আপনাকে কানাডা সকার থেকে অবিলম্বে পদত্যাগের আহবান জানাচ্ছি৷’

গত কয়েকমাস ধরে পুরুষ ও নারী ফুটবলারদের বেতন বৈষম্য নিয়ে সরগরম কানাডার ফুটবল প্রাঙ্গন৷ ফেব্রুয়ারিতে জাতীয় নারী দলের পক্ষ থেকে বেতনে সমতা আনতে অবিলম্বে পরিবর্তন আনার দাবি জানানো হয়৷

২০২১ সালে কানাডা সকার অ্যাসোসিয়েশন পুরুষ ফুটবলে ১১ মিলিয়ন ডলার ও নারী ফুটবলে ৫.১ মিলিয়ন ডলার খরচ করে৷ এ অবস্থায় নারী ফুটবল দল সাম্প্রতিক ‘শী বিলিভস’ কাপে অংশ নেয়া থেকে বিরত থাকার ঘোষণা দেয়৷

আরও পড়ুন: ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে বড় চমক

ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, যদি তারা খেলায় অংশ না নেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে৷ এরপর তারা খেলায় অংশ নিলেও বেগুনি জার্সি পরে তাতে ‘এনাফ ইজ এনাফ’ লিখে প্রতিবাদ জানান৷

এরপর পুরুষ ফুটবল দলও তাদের প্রতি সংহতি জানায় এবং ফুটবল প্রধানের পদত্যাগ দাবি করে৷ কানাডার নারী ফুটবল দল ফিফা র‌্যাংকিংয়ে ছয় নম্বরে৷ তারা ২০২০ সালে অলিম্পিক স্বর্ণ জিতেছে এবং দুইবারের কনকাকাফ চ্যাম্পিয়ন৷


একাত্তর/আরএ

সরকারি প্রশাসনের শীর্ষ স্তরে এক বড় ধরনের রদবদলের হাওয়া বইছে! এক প্রজ্ঞাপনেই সচিব পদমর্যাদার ১০ জন শীর্ষ কর্মকর্তার দপ্তর বদল, নতুন পদে পদোন্নতি এবং সংযুক্তি ঘোষণা করেছে সরকার। এই প্রশাসনিক রদবদলের...
বলিউডে গ্যাংস্টারদের রক্তক্ষয়ী হুমকি আর ত্রাসের রাজত্ব যেন কোনোভাবেই থামছে না! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড তারকা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই...
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআরবির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর