ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে বড় চমক

আপডেট : ০১ মার্চ ২০২৩, ১০:০০ পিএম

তৃতীয় ওয়ানডের দল দেয়ার আগেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের দলে আছে একাধিক চমক। প্রথমবার ডাক পেয়েছেন তিন খেলোয়াড়। আর ফিরেছেন দুইজন। এর মধ্যে একজন ফিরেছেন আট বছর পর। 

সাকিব আল হাসানের নেতৃত্বে আট বছর পর জাতীয় দলে ফিরেছেন ডানহাতি ব্যাটার রনি তালুকদার। সদ্য শেষ হওয়া বিপিএলে পারফর্ম্যান্সের স্বীকৃতি হিসেবে রনির দলে ফেরা। ১৩ ম্যাচে ৩ ফিফটিতে ৪২৫ রান করে বিপিএলের দ্বিতীয় সেরা স্কোরার হন রনি। 

প্রায় আট বছর পর যেকোনো সংস্করণের জাতীয় দলে ডাক মিলেছে রনির। ২০১৫ সালের জুলাইতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল তার। ওই এক ম্যাচেই আটকে আছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার।

বিপিএলের কল্যাণে এবার সেই টি-টোয়েন্টি দিয়েই নতুন করে শুরু করার সুযোগ পাচ্ছেন তিনি। সবশেষ আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে ৩২ বছর বয়সী রনির ব্যাট থেকে। রংপুর রাইডার্সের হয়ে ১২৯.১৭ স্ট্রাইক রেটে তিনি করেন ৪২৫ রান। 

একই সাথে বিপিএলে সর্বোচ্চ উইকেট নিয়ে প্রথমবার জাতীয় টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা করে নিয়েছেন স্পিনার তানভীর ইসলাম। একই সাথে সুযোগ পেয়েছেন তৌহিদ হৃদয় আর পেসার রেজাউর রহমান রাজা। দেড় বছর পর ফিরেছেন অলরাউন্ডার শামিম হোসেন পাটোয়ারী।

ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দলেও সুযোগ পাওয়া হৃদয় ছিলেন বিপিএলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে ১৩ ম্যাচে ১৪০.৪১ স্ট্রাইক রেটে তিনি করেন ৪০৩ রান। 

পাঁচজন দলে জায়গা পাওয়ায় বাদ পড়েছেন সমান সংখ্যক ক্রিকেটার। তারা হলেন ইয়াসির আলি রাব্বি, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন। অস্ট্রেলিয়ার মাটিতে গত বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে ছিলেন তারা।

আরও পড়ুন: মালানের সেঞ্চুরিতে বাংলাদেশকে হারাল ইংল্যান্ড

চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। ৯ মার্চ সেখানে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর ঢাকায় ফিরবে দুই দল। মিরপুর স্টেডিয়ামে পরের দুটি ম্যাচ হবে ১২ ও ১৪ মার্চ। পরের দিন বাংলাদেশ ছেড়ে যাবে ইংলিশরা।

টি-টোয়েন্টি দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামিম হোসেন পাটোয়ারী, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও তানভির ইসলাম।


একাত্তর/এসজে 

ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে স্পষ্ট জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। লিটন দাসের চোখধাঁধানো সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ফিফটিতে আফগানদের সামনে ৪৭৯ রানের বিশাল ও প্রায় অসম্ভব...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠেই তৈরি হয়েছিলো বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসের এক সোনালী অধ্যায়। রান তাড়ায় অস্ট্রেলিয়ার ব্যাটারদের তাণ্ডবে ম্যাচ আর সিরিজ হাতছাড়া হলেও, দ্বিতীয় ওয়ানডেটি চিরস্মরণীয়...
ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উচ্ছ্বাস আর ঢাকের বাদ্যে মুখরিত আবহাওয়ায় সারা দেশে উদযাপিত হতে যাচ্ছে ছয় দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার অতি পবিত্র তিথি ‘মহাঅষ্টমী’। মহাসপ্তমীর ভক্তিময় আয়োজন শেষে...
সরকারি প্রশাসনের শীর্ষ স্তরে এক বড় ধরনের রদবদলের হাওয়া বইছে! এক প্রজ্ঞাপনেই সচিব পদমর্যাদার ১০ জন শীর্ষ কর্মকর্তার দপ্তর বদল, নতুন পদে পদোন্নতি এবং সংযুক্তি ঘোষণা করেছে সরকার। এই প্রশাসনিক রদবদলের...
বলিউডে গ্যাংস্টারদের রক্তক্ষয়ী হুমকি আর ত্রাসের রাজত্ব যেন কোনোভাবেই থামছে না! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড তারকা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই...
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর