হারের জন্য সালাহর পেনাল্টি মিসকে দুষলেন কোচ ক্লপ

আপডেট : ১২ মার্চ ২০২৩, ০১:১৯ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ২ জয়ের পর হারলো লিভারপুল। বোর্নমাউথের কাছে ১-০ গোলে হেরেছে অল রেডরা। খেলায় পেনাল্টি থেকে গোল করতে পারেননি মোহাম্মদ সালাহ। 

নিজেদের মাঠে লিড পেতে বোর্নমাউথের লেগেছে মাত্র ২৮ মিনিট। ফিলিপ বিলিংয়ের দারুন এক শটে গোল পায় স্বাগতিকরা। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বোর্নমাউথ। 

বিরতির পর আক্রমণের ধার বাড়ে অলরেডদের। তবে ৭০ মিনিটে পেনাল্টি মিস করেন সালাহ। ম্যাচের বাকি সময়ে গোল পায়নি তারা। তাতেই ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে ক্লপের দল।

জয় দিয়ে লিগের পয়েন্ট তালিকার শীর্ষ চারের আরও কাছে যাওয়ার সুযোগ ছিল লিভারপুলের। কিন্তু ইউনাইটেডকে গত ম্যাচে ৭-০ গোলে হারানো ক্লাবটি সেই সুযোগ হাতছাড়া করে।

২৬ ম্যাচে তাদের পয়েন্ট ৪২। আছে পঞ্চম স্থানে। লিগের শীর্ষ চারে অবস্থান করছে যথাক্রমে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যান ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পার।

সালাহর পেনাল্টি ব্যর্থতাকে ম্যাচের টার্নিং পয়েন্ট মনে হয়েছে লিভারপুল কোচের। তিনি বলেন, পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর জন্য ৪৫-৫০ মিনিট হাতে ছিলো। 

ম্যাচের পর সংবাদ সম্মেলনে অলরেডদের কোচ ইয়ুর্গেন ক্লপ বলেন, মোহাম্মদ সালাহ পেনাল্টি থেকে গোল করলে খেলার গতিপথ অন্যরকম হতে পারত।

তিনি বলেন, ম্যাচের প্রায় পুরোটা বোর্নমাউথের চাওয়া অনুসারে আমরা খেলেছি। হয়তো অল্প কয়েক মিনিট, অল্প কিছু মুহূর্ত আমরা সেটা করেছি যা মূলত আমরা করতে চেয়েছিলাম।


একাত্তর/এআর

ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
২২ বছর! সময়টা কম নয়। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে যে ট্রফিটার জন্য গানার্সদের বুকটা হা-হুতাশ করছিল, অবশেষে সেই ইংলিশ প্রিমিয়ার লিগের সোনালী মুকুট এখন উত্তর লন্ডনের রাজপুত্রদের মাথায়। তবে,...
ফুটবল মাঠে হ্যান্ডবল, অফসাইড কিংবা ভিএআর নিয়ে বিতর্কের শেষ নেই। কিন্তু এখন কি সময় এসেছে এই তালিকায় ‘চুল টানাটানি’ বা হেয়ার পুলিং যোগ করার? গত শনিবার উলভসের বিপক্ষে সান্ডারল্যান্ডের ম্যাচটি ১-১ গোলে...
খেলার অন্তিম লগ্নে ১৮ গজ বক্সের প্রান্ত থেকে মাইনোর সেই মাপা শট যখন জালে জড়াল, ওল্ড ট্র্যাফোর্ডে তখন আনন্দের সুনামি। অথচ ম্যাচটা এক সময় মনে হচ্ছিল ইউনাইটেডের হাত থেকে ফসকে যাচ্ছে। বিরতির পর ডমিনিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর