স্পেনকে হারিয়ে চমক দেখালো স্কটল্যান্ড

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১২:৫৬ পিএম

ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে তুরস্ককে ২-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। এদিকে, স্পেনকে হারিয়ে চমক দেখিয়েছে স্কটল্যান্ড। স্প্যানিশদের ২-০ গোলে হারিয়েছে স্কটিশরা।

ম্যাচ শুরুর ৭ মিনিটেই স্কটল্যান্ডকে লিড এনে দেন স্কট। প্রথমার্ধ শেষে আক্রমণের ধার বাড়ায় স্পেন। তবে দুর্বল রক্ষণভাগের কারণে ৫৭ মিনিটে আরও এক গোল হজম করে স্প্যানিশরা।

আবারেো গোলদাতা স্কট। এরপর ম্যাচের বাকি সময়ে আর গোলের দেখা পায়নি কোন দল। ম্যাচে ৭৫ শতাংশ বল নিজেদের দখলে রেখেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় স্প্যানিশরা।

ফলে আইবেরিয়ান (স্পেন ও পর্তুগাল) অঞ্চলের দলের বিপক্ষে ৩৯ বছর পর জয় পায় স্কটিশরা। অন্যদিকে ইউরো বাছাইপর্বে ৯ বছর পর হারলো স্পেন।

সর্বশেষ ২০১৪ সালে তারা স্লোভাকিয়ার কাছে হেরেছিল। এরপর গেল ৯ বছরে তারা ইউরো বাছাইপর্বের ১৯ ম্যাচ খেলে ১৭টিতেই জিতেছে। ড্র করেছে দুটিতে।

দুই ম্যাচের দুটিতেই জিতে ছয় পয়েন্ট নিয়ে এ-গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে স্কটল্যান্ড। দুই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে স্পেন রয়েছে দ্বিতীয় স্থানে।

জুনে আবার ইউরো বাছাইপর্বের ম্যাচ খেলতে মাঠে নামবে স্কটল্যান্ড। ১৭ জুন তাদের প্রতিপক্ষ নরওয়ে। আর ২১ জুন ঘরের মাঠে তারা খেলবে জর্জিয়ার বিপক্ষে।

অন্যদিকে জুনে স্পেন খেলবে উয়েফা ন্যাশন্স লিগের সেমিফাইনালে। যেখানে তাদের প্রতিপক্ষ ইতালি। সামনের দুই মাস ক্লাব ফুটবলেই জমজমাট থাকবে ইউরোপ।

এদিকে, তুরস্কের মাঠে ক্রোয়েশিয়ার জয় প্রায় নিশ্চিত হয়ে গেছে প্রথমার্ধেই। বিরতির আগেই দুই গোল করে অতিথিরা। ক্রোয়াটদের দুটি গোলই করেছেন মাতেও কোভাসিচ।

গত কয়েক সপ্তাহে পরপর দুই ভূমিকম্পের পর তুরস্কের মাঠে এটাই ছিলও প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ। ম্যাচ শুরুর আগে অবশ্য ভূমিকম্পে নিহতদের স্মরণ করা হয়।

আরও পড়ুন: আর্জেন্টিনার হয়ে গোলের সেঞ্চুরি হাঁকালেন মেসি

ক্রোয়েশিয়ার জয়ের রাতে সঙ্গী হয়েছে সুইজারল্যান্ড। ঘরের মাঠে ইসরায়েলকে ৩-০ গোলে হারিয়েছে সুইসরা। ৫২ মিনিটের মধ্যে গোলগুলো করে স্বাগতিকরা।

বাছাইয়ের অন্য ম্যাচে বেলারুশের বিপক্ষে ২-১ গোলে জিতেছে রোমানিয়া। এ ছাড়া কসোভো-অ্যান্ডোরা ও জর্জিয়া-নরওয়ের ম্যাচ দুটি ১-১ গোলে ড্র হয়েছে।


একাত্তর/আরএ

জয়ের পর আবেগঘন এক মুহূর্তের জন্ম দেন পর্তুগিজ ফুটবলাররা। প্রয়াত সতীর্থ দিয়োগো জোটার স্মরণে জাতীয় দলের ২১ নম্বর জার্সি উঁচিয়ে ধরে জয় উৎসর্গ করেন তারা।
বিশ্বকাপের শেষ বত্রিশের মঞ্চে শুক্রবার ভোর ৫টায় টরন্টোর মাঠে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে ফুটবলপ্রেমীদের কাছে এটি কেবল দুটি দলের নকআউট লড়াই নয়, বরং আধুনিক ফুটবলের দুই অবিসংবাদিত...
বিশ্বকাপের নকআউটের প্রথম পর্ব ভোর ৫টায় মাঠে নামছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে মাঠের লড়াই শুরুর আগেই পর্তুগাল শিবিরে বইছে তুমুল সমালোচনার ঝড়। উজবেকিস্তান, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো এবং...
ফিফা বিশ্বকাপের এল- গ্রুপের ভাগ্য নির্ধারণী ম্যাচে ভোর ৩টায় ফিলাডেলফিয়ায় ঘানার মুখোমুখি হচ্ছে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। নকআউট পর্বের টিকিট নিশ্চিত করার এই অলঘোষিত ফাইনালে মাঠের লড়াইয়ের আগেই...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর