নাটকীয়তায় ভরপুর ম্যাচে থামলো ক্রোয়েশিয়া, শেষ ষোলোয় পর্তুগাল

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১২:১৩ পিএম

নাটকীয় এক লড়াই শেষে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে পর্তুগাল। টরন্টোয় অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে বদলি ফরোয়ার্ড গনসালো রামোসের গোলে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে রবার্তো মার্টিনেজের দল।

জয়ের পর আবেগঘন এক মুহূর্তের জন্ম দেন পর্তুগিজ ফুটবলাররা। প্রয়াত সতীর্থ দিয়োগো জোটার স্মরণে জাতীয় দলের ২১ নম্বর জার্সি উঁচিয়ে ধরে জয় উৎসর্গ করেন তারা। গত বছর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন লিভারপুল ও পর্তুগালের এই ফরোয়ার্ড।

ম্যাচের পরিসংখ্যান বলছে, বেশিরভাগ সময়ই খেলার নিয়ন্ত্রণ ছিল ক্রোয়েশিয়ার হাতে। বলের দখল ও আক্রমণে এগিয়ে থেকেও সুযোগগুলো কাজে লাগাতে পারেনি তারা। উল্টো শেষ মুহূর্তে এক ভুলের খেসারত দিয়ে বিদায় নিতে হয়েছে লুকা মড্রিচদের।

প্রথমার্ধে দুই দলই ছিল সতর্ক। মাঝমাঠের লড়াইয়ে সময় কেটেছে বেশি, ফলে পরিষ্কার গোলের সুযোগও তৈরি হয়েছে হাতে গোনা। গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতির পর ম্যাচে প্রাণ ফেরায় ক্রোয়েশিয়া। ৫৩ মিনিটে অভিজ্ঞ ফরোয়ার্ড ইভান পেরিসিচ গোল করে দলকে এগিয়ে দেন। এক মিনিট পরই লম্বা পাস ধরে বল জালে পাঠান ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়।

তবে সমতা ফিরতে বেশি অপেক্ষা করতে হয়নি পর্তুগালকে। বক্সের ভেতরে রেনাতো ভেইগাকে ফাউল করলে ভিএআরের পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে নিখুঁত শটে গোল করে ম্যাচে সমতা ফেরান রোনাল্ডো।

এই গোলটি ছিল বিশ্বকাপের নকআউট পর্বে রোনাল্ডোর প্রথম। পাশাপাশি বিশ্বকাপের নকআউটে সবচেয়ে বেশি বয়সে গোল করা খেলোয়াড় হিসেবেও নতুন রেকর্ড গড়েন ৪১ বছর বয়সী এই তারকা।

সমতায় ফেরার পর ম্যাচ আরও জমে ওঠে। মাতেও কোভাচিচের নিচু শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক দিয়োগো কস্তা। অন্যদিকে পেতার সুচিচের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।

৮১ মিনিটে রোনাল্ডোকে তুলে রুবেন নেভেসকে মাঠে নামান কোচ রবার্তো মার্টিনেজ। মাঠ ছাড়ার সময় গ্যালারিতে থাকা পর্তুগিজ সমর্থকদের দাঁড়িয়ে অভিবাদন পান তিনি।

শেষদিকে একের পর এক আক্রমণে পর্তুগালের রক্ষণ কাঁপিয়ে তোলে ক্রোয়েশিয়া। মারিও পাসালিচের শক্তিশালী হেড পোস্টে লেগে ফিরে আসে। ইনজুরি সময়ের শেষমুহূর্তে যশকো গভার্দিওল বল জালে জড়ালেও ভিএআরে অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়। সেই সিদ্ধান্তে হতাশা ছড়িয়ে পড়ে ক্রোয়েশিয়ার খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে। এমনকি গোলটি বাতিল হওয়ার আগেই পর্তুগিজ ডাগআউট থেকে রেফারির কাছে ম্যাচ শেষ করার আবেদন জানানো হচ্ছিল।

এরপরই আসে ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্ত। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে রাফায়েল লিয়াওর দুর্দান্ত পাস ধরে গনসালো রামোস ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন। সেই এক গোলেই শেষ হয়ে যায় ক্রোয়েশিয়ার বিশ্বকাপ অভিযান, আর উল্লাসে ফেটে পড়ে পর্তুগাল শিবির।

এখন শেষ ষোলোতে স্পেনের বিপক্ষে কঠিন পরীক্ষার অপেক্ষায় পর্তুগাল। আগামী সোমবার ডালাসে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি।

ম্যাচ শেষে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও লুকা মড্রিচকে। দীর্ঘদিন ক্লাব ফুটবলে সতীর্থ থাকা এই দুই কিংবদন্তির সম্ভাব্য শেষ বিশ্বকাপ দ্বৈরথ ছিল ম্যাচটির অন্যতম আকর্ষণ। পরাজয়ের পর মড্রিচের বিশ্বকাপ ক্যারিয়ারের ইতি ঘটার সম্ভাবনাও আরও জোরালো হয়েছে।

আরবিএস
কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়া পর্তুগালের নতুন পথচলা শুরু হলো এক চরম দুঃস্বপ্ন আর লজ্জার হার দিয়ে! কোচ হোর্হে জেসুসের সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্বের জেরে গত সপ্তাহেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায়...
বিশ্ব ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার প্রকাশিত এই হালনাগাদ র‍্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রোনালদোর পর্তুগাল।
বিশ্বকাপ বিজয়ের উদযাপনের উত্তাপ এখনও ম্লান হয়নি, তার মধ্যেই উয়েফা নেশনস লিগের মহারণে নিজেদের অপরাজেয় ধারাকে টানা ৪০ ম্যাচে নিয়ে গেল ফুটবলের নতুন বিশ্বরাজা স্পেন! মঙ্গলবার সেভিয়ার মাঠে ২০২৩ সালের...
বিশ্বকাপের করুণ বিদায়ের পর জাতীয় দল থেকে পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদোর অবসান ঘটবে, এমন গুঞ্জন যারা ছড়িয়েছিলেন, তাদের মুখে সপাটে চাবুক মারলেন ৪১ বছর বয়সী এই মহাতারকা। জাতীয় দলকে বিদায়...
আগামী চার বছরে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরি করার লক্ষ্য নিয়েছে সরকার। এ জন্য উদ্যোক্তা হতে আগ্রহীদের নিয়ে ‘এসএমই সৃষ্টি’ নামে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...
দুই বছর বিরতির পর আবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীতে ফিরছে বাংলাদেশী নির্মাতার সিনেমা। আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর বসবে উৎসবটির ৩২তম আসর। এবারের আসরে জায়গা করে নিয়েছে নির্মাতা...
দেশের বাজারে আরও কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ কমা‌নো হয়েছে ছয় হাজার ১৮২ টাকা। এতে করে ভালো মানের স্বর্ণের দাম দুই লাখ টাকার নিচে নেমে...
ধামরাই ডিআরএসের মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে মানিকগঞ্জ ও আশপাশের কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর