দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়ালো আয়ারল্যান্ড

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ০৭:০৭ পিএম

তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে হারিয়ে হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় লড়াই করার মত সংগ্রহই তুলতে পারলো না বাংলাদেশ। শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সাত উইকেটে জিতেছে আইরিশরা।

শুক্রবার (৩১ মার্চ) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ১০ ওভারে সাত উইকেট হারিয়ে ১২৪ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। 

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিতে আক্রমণ চালায় আয়ারল্যান্ড। তাসকিন ও সাকিবের ২ ওভারে ৪ বলের মধ্যে ৩ চার মারেন রস এডেয়ার ও পল স্টার্লিং। ১২৫ রানের লক্ষ্যে প্রথম ২ ওভারেই ১৫ রান তুলে ফেলে আয়ারল্যান্ড।

তবে তৃতীয় ওভারে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন তাসকিন আহমেদ। মাত্র সাত রান করে ফেরেন এডেয়ার। পরে দলীয় ৪১ রানে শরীফুলের প্রথম বলে ফেরেন টাকার। 

আয়ারল্যান্ডকে জয়ের বন্দরে নিয়ে যান অধিনায়ক পল স্টার্লিং। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২২তম ফিফটি পূর্ণ করেন তিনি। ফিফটি করতে তার লেগেছে ৩১ বল। শেষ পর্যন্ত ৪১ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলে রিশাদ হোসেনের বলে আউট হন তিনি। 

আরও পড়ুন: আইরিশদের ১২৫ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

অধিনায়কের বিদায়ের পর বাকি কাজটুকু শেষ করেন কার্টিস ক্যাম্ফার। ১৪তম ওভারের শেষ বলেই জয় নিশ্চিত করে আয়ারল্যান্ড। ৩৬ বল বাকি থাকতে ৭ উইকেটের দাপুটে জয়ে ধবলধোলাই এড়াল আয়ারল্যান্ড।

এর ফলে টানা পাঁচ ম্যাচে জয়ের পর অবশেষে হারলো সাকিবের দল। বাংলাদেশকে সন্তুষ্ট থাকতে হলো ২-১ ব্যবধানে সিরিজ জিতেই। 


একাত্তর/এসজে

ভারতীয় ক্রিকেটে এক চরম এবং নজিরবিহীন নাটকীয়তার জন্ম হলো। ঘরের মাঠে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর মাত্র তিন মাস পরেই অধিনায়কত্ব খোয়াতে হচ্ছে সূর্যকুমার যাদবকে। শুধু তা-ই নয়, ক্রিকেট মহলে বড়সড়...
উয়েফা নেশনস লিগের আসন্ন ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আয়ারল্যান্ড ও ইসরাইল। তবে মাঠের ফুটবলের চেয়ে এই ম্যাচকে ঘিরে বর্তমানে আয়ারল্যান্ডের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে যে উত্তেজনার পারদ চড়ছে, তা ফুটবল...
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে ম্যাচের শেষ দিন ৩ উইকেট দরকার স্বাগতিক বাংলাদেশের। অন্যদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২১ রান।  
ঢাকা টেস্ট জয়ের পর এবার সিলেট টেস্ট জয়ের হাতছানি। সিরিজের শেষ টেস্ট জিততে মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ১৩৭ রানের ওপর ভর করে জয়ের জন্য পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিলো স্বাগতিক বাংলাদেশ। 
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর