নিজেদের মাঠে ১৩ মাস পর হারলো রিয়াল মাদ্রিদ

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১১:৫০ এএম

বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে স্বাগতিকদের ৪-০ গোলে বিধ্বস্ত করার পর তিনদিনও পার হয়নি। এল ক্লাসিকো জয়ের সেই সুখস্মৃতি নিয়েই লা লিগায় গতরাতে ভিয়ারিয়ালের বিপক্ষে খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু এবার বড় ধাক্কা দিলো ভিয়ারিয়াল।

শনিবারের ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও ৩-২ গোলে ১৩ মাস পর ঘরের মাঠে হারলো মাদ্রিদ ক্লাব।

ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে যায় কার্লো আনচেলত্তির দল। ১৬ মিনিটে রিয়ালকে লিড এনে দেন পাও তরেস।

প্রথমার্ধেই ভিয়ারিয়ালকে সমতায় ফেরান স্যামুয়েল চুকুওযে। খেলা জমে ওঠে দ্বিতীয়ার্ধে।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে আবার এগিয়ে যায় রিয়াল। সহজ ফিনিশিংয়ে ভিনিসিউস জুনিয়র লিগ মৌসুমের নবম গোল করেন।

কিকে সেতিয়েনের দল ৭১তম মিনিটে সমতা ফেরান। মাদ্রিদের ডিফেন্স বল ক্লিয়ার করতে ব্যর্থ হয়। খুব কাছ থেকে হোসে লুইস মোরালেস জালে বল জড়ান। অফসাইডের বাঁশি বাজলেও ভিএআরে সিদ্ধান্ত পাল্টে যায়।

আরও পড়ুন: শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড

চুকুয়েজে ফুলটাইমের ১০ মিনিট আগে দর্শনীয় স্ট্রাইকে বক্সের প্রান্ত থেকে গোল করেন। বার্নাব্যুতে স্বাগতিক ভক্তদের নিস্তব্ধ করে ম্যাচ জেতে ভিয়ারিয়াল।


একাত্তর/আরএ

স্প্যানিশ লা লিগায় মৌসুমের প্রথম ডার্বিতে মেত্রোপলিতানো স্টেডিয়ামকে রক্তলাল অগ্নিকুণ্ডে পরিণত করে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে ধুলো খাইয়ে দিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। আলেজান্দ্রো...
লা লিগার ষষ্ঠ রাউন্ডে যেন সব রোমাঞ্চ আর নাটকের ঝুলিয়ে রাখা বাঁধ ভাঙল! এলচেকে ৩-২ গোলে হারিয়ে নাটকীয় এক জয় তুলে নিয়েছে হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ। দুই গোলের ব্যবধানে এগিয়ে থেকেও যখন ড্রয়ের লজ্জায়...
কিলিয়ান এমবাপের বিধ্বংসী পারফরম্যান্সে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউয়ে রায়ো ভায়েকানোকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে লা লিগায় নিজেদের আধিপত্য বজায় রাখলো রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করে...
ইউরোপীয় ফুটবলের রোমাঞ্চকর রাতের ডঙ্কা বেজে উঠেছে! মাদ্রিদের সান্টিয়াগো বার্নাব্যুতে এবার যেন এক মহাকাব্যিক নাটকের পুনরাবৃত্তি হতে যাচ্ছে। ২০১০ সালে যে ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগের অধরা স্বপ্ন...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর