রিংকু আর কখনই এমনটা করতে পারবে না: শেভাগ

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ০৬:৫০ পিএম

বিশ্বের সবচেয়ে জমজমাট টি-টোয়েন্টি আসর আইপিএলের চলতি মৌসুমে দারুণ এক কাণ্ড করে আলোচনায় আছেন কলকাতা নাইট রাইডার্সের রিংকু সিং। গুজরাট টাইটানসের বিপক্ষে শেষ ওভারে পর পর পাঁচটি ছক্কা হাঁকিয়ে নাইটদের জয় এনে দিয়েছিলেন তিনি।

এনিয়ে এখনো ভারতজুড়ে আলোচনা চলছে। সবশেষ এতে যোগ সামিল হলেন ভারতের সাবেক মারকূটে ব্যাটসমস্যান বীরেন্দ্র শেভাগ। তার মতে, আগামী দিনে এমনটা আর দ্বিতীয়বার করে দেখাতে পারবেন না রিংকু। যদিও এর জবাবে এখন পর্যন্ত মুখ খুলেননি রিংকু।

ওই ম্যাচে শেষ ওভারে প্রয়োজন ছিল ২৯ রান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে শেষ ওভারে যেকোনো দলেরই এটি সর্বোচ্চ রান তাড়া করে জয়।এমন নজির আর কোনো দলেরই নেই। শেভাগ মনে করেন, এই কীর্তি এতটাই বিরাট যে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি করতে পারবেন না রিংকু। ভবিষ্যতে এক ওভারে ছয় ছক্কা মারা রিংকুর পক্ষে অসম্ভব। 

তিনি বলেন, কেকেআর দলে একটা বিশ্বাস আছে যে রিংকু সিং এখনও আছেন। ধোনি যখন ম্যাচ ফিনিশ করতেন, তখন একটি বিশ্বাস ছিল যে ধোনি এখনও আছেন। নব্বইয়ের দশকে মনে করা হতো তেন্ডুলকার থাকলে ম্যাচ জেতা যায়, না হলে না। এখন সেই একই কথা কেকেআর ও রিংকু সিং-এর। আগে তাদের জন্য আন্দ্রে রাসেল ছিলেন।

শেভাগ বলেন, ক্রিকেটের ইতিহাসে এমনটি কখনও ঘটেনি এবং রিংকু সিং আর কখনও একই কাজ করতে পারবেন না। এই রেকর্ড যে হয়েছে, তা হয়তো ভেঙে যাবে, কিন্তু রিংকু জীবনে কখনোই ছয়টি ছক্কা মেরে সেই রেকর্ড ভাঙতে পারবে না।

ভারতের সাবেক বিধ্বংসী ওপেনার জানান, এমন ইনিংস খেলার জন্য ভাগ্য লাগে। ওই ওভারটা যদি আলজারি জোসেফ করত তা হলে রিংকুও হয়তো জানে যে, ও জেতাতে পারত না। নেটে যশ দয়ালকে অনেক বার খেলেছে রিংকু। তাই ও পরিকল্পনা করে নিতে পেরেছিল।

আইপিএলে প্রথম এক ওভারে পাঁচটি ছয় মেরেছিলেন ‘ইউনিভার্সাল বস’ ক্রিস গেইল। ২০১২ সালে পুনে ওয়ারিয়র্সের রাহুল শর্মার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন গেইল। 

এরপর ২০২০ সালে রাজস্থান রয়্যালসের হয়ে এই কীর্তি গড়েছিলেন রাহুল তেওয়াটিয়া। পাঞ্জাবের শেলডন কটরেলকে এক ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়েছিলেন তিনি।

২০২১ সালে ব্যাঙ্গালুরুর হার্ষাল প্যাটেলকে এক ওভারে পাঁচ ছক্কা হাঁকান রবীন্দ্র জাদেজা। গত মৌসুমে আবার কলকাতার বোলার শিবম মাভি এক ওভারে পাঁচটি ছক্কা হজম করেছিলেন। 

লখনৌ সুপার জায়ান্টসের দুই মার্কাস স্টয়নিস এবং জেশন হোল্ডার, দুজনে মিলে মাভিকে এক ওভারে পাঁচ ছক্কা মারেন। কিন্তু, রিংকু ছাড়া কোনো ব্যাটার শেষ ওভারে পাঁচ ছক্কা মেরে দলকে জয় এনে দিতে পারেননি। 

গুজরাটের বিপক্ষে ঐতিহাসিক ইনিংস খেলার পর শুক্রবার হায়দরাবাদের বিপক্ষেও দুর্দান্ত ইনিংস খেলেন রিংকু। ৩১ বলে ৫৮ রান করেন তিনি। যদিও এই ম্যাচ ২৩ রানে হেরে যায় কলকাতা।


একাত্তর/এসি

দলীয় ট্রফি জিততে না পারার আক্ষেপ হয়তো থাকবে, কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যে এবারের আইপিএলে সব আলো একাই কেড়ে নিয়েছেন ‘বিষ্ময় বালক’ বৈভব সূর্যবংশী। তাঁর দল রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে ব্যর্থ হলেও, ১৫...
গত বছর দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অধরা আইপিএল ট্রফি ছুঁয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এবার তারা প্রমাণ করল যে সেই সাফল্য কোনো ফ্লুক ছিল না। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে...
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা ফাইনালে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। দুই দলের সামনেই দ্বিতীয়বারের...
মেগা ফাইনালের মহাযুদ্ধের মঞ্চ এবার পুরোপুরি প্রস্তুত! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মহা-লড়াইতে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে আসর সেরা দুই দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর