তুর্কমেনিস্তানকে গোলবন্যায় ভাসালো বাংলার মেয়েরা

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১০:১৮ পিএম

সিঙ্গাপুরে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে প্রথম ম্যাচে ‘ডি’ গ্রুপের খেলায় তুর্কমেনিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলার মেয়েরা। 

বুধবার সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে থুইনু মারমার জোড়া লক্ষ্যভেদে বাংলাদেশ ৬-০ গোলে গোলবন্যায় ভাসিয়েছে তুর্কমেনিস্তানকে।

ম্যাচের প্রথমার্ধে তিন গোল করে চালকের আসনে বসে রুমা-পুজারা। প্রতিপক্ষকে কোনও সুযোগ না দিয়েই এগিয়ে যেতে থাকে। পুজা দাস ৩ মিনিটে প্রথম লক্ষ্যভেদ করে বাংলাদেশকে এগিয়ে নেন। দুই মিনিট পর থুইনু ব্যবধান দ্বিগুণ করেন। এরপর তৃতীয় গোল পেতে বাংলাদেশকে বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়েছে।

আক্রমণ ধরে অধিনায়ক রুমা আক্তার ৩৯ মিনিটে দলের ব্যবধান বাড়িয়ে নেন। তিন গোলে এগিয়ে থেকে ড্রেসিংরুমে যায় বাংলাদেশ দল।

বিরতির পরও আক্রমণে কোনও ছেদ পড়েনি। আগের মতো প্রতিপক্ষকে চেপে ধরে একের পর এক গোল আদায় করে নেয় বাংলাদেশ।

৫৩ মিনিটে থুইনু নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোল পান। পরের দুটি গোল এসেছে পেনাল্টি থেকে। ৬০ মিনিটে সুরভী, ৮২ তৃষ্ণা স্পট কিক থেকে গোল করে তুর্কমেনিস্তানকে ম্যাচ থেকে অনেক দূরে ছিটকে দেন। এরই সঙ্গে লাল-সবুজ দলের বড় জয় নিশ্চিত হয়। 

আগামী ৩০ এপ্রিল একই মাঠে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে গ্রুপে দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।


একাত্তর/জো

চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর