আর্জেন্টিনায় গিয়ে মেসিদের খেলা দেখার সুযোগ বিকাশে

আপডেট : ০৮ জুন ২০২৩, ০৭:২৮ পিএম

এবার আর্জেন্টিনায় গিয়ে ২১ জন বাংলাদেশী দর্শক-ভক্তকে লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, জুলিয়ান আলভারেজ, এমি মার্টিনেজদের মতো সুপারস্টারদের নিয়ে গড়া আর্জেন্টিনা জাতীয় দলের খেলা দেখার সুযোগ করে দেবে বিকাশ।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এর সাথে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের পার্টনারশিপের আওতায় ধারাবাহিক কার্যক্রমের প্রথম উদ্যোগ এটি। এ পর্যায়ে, বাংলাদেশের ভক্ত-অনুরাগীদেরকে তাদের স্বপ্নের ফুটবল সুপারস্টারদের খেলা সরাসরি স্টেডিয়ামে বসে দেখার সুযোগ করে দিতে এই উদ্যোগ নিয়েছে বিকাশ।

সে লক্ষ্যে, ৮ জুন থেকে শুরু হয়ে ২৮ জুন পর্যন্ত ঈদের কেনাকাটায় সর্বোচ্চ পেমেন্ট করে এই সুযোগ নিতে পারবেন গ্রাহকরা। তিন সপ্তাহব্যাপী চলা এই ক্যাম্পেইনে প্রতি সপ্তাহে ৭ জন করে মোট ২১ জন সর্বোচ্চ পেমেন্টকারী পাবেন আর্জেন্টিনায় গিয়ে মেসিদের খেলা দেখার সুযোগ। পাশাপাশি, বিজয়ীদের বিমান টিকেট, হোটেলে অ্যাকোমোডেশন বিকাশের পক্ষ থেকে বহন করা হবে। খেলার তারিখ, প্রতিপক্ষ, ভেন্যুসহ বিস্তারিত তথ্য পরবর্তীতে বিজয়ীদের জানিয়ে দেয়া হবে।

কিউআর কোড স্ক্যান, ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল এবং পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে খুব সহজেই সারাদেশে প্রায় সাড়ে পাঁচ লাখ মার্চেন্ট পয়েন্টে বিকাশ পেমেন্ট করা যায়। ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক একবারই বিজয়ী হতে পারবেন।

এই প্রসঙ্গে বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী বলেন, “বাংলাদেশের মানুষ সবসময়ই ফুটবল পাগল। ম্যারাডোনার থেকে মেসি - আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশীরা তাদের অকুণ্ঠ ভালোবাসা দেখিয়ে আসছে বরাবর। ফুটবলের প্রতি মানুষের এই ভালোবাসাকে সম্মান জানিয়েই এই উদ্যোগ নিয়েছে বিকাশ। বিশ্বজয়ীদের খেলা তাদের মাঠে বসে দেখার এই সুযোগ সবাই আনন্দের সাথে নেবেন বলেই আমরা আশা রাখি।”

এই ক্যাম্পেইনে আর্জেন্টিনায় গিয়ে খেলা দেখার সুযোগ ছাড়াও থাকছে প্রতি ঘন্টায় ক্যাশব্যাক পাওয়ার সুযোগ। ক্যাম্পেইন চলাকালীন প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রতি ঘন্টায় সর্বোচ্চ পেমেন্টকারী পাবেন ১,০০০ টাকা ক্যাশব্যাক।

উল্লেখ্য, খেলাধুলার মধ্য দিয়ে আর্থিক অন্তর্ভুক্তিকে আরও এগিয়ে নেয়ার লক্ষ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং বিকাশ গত ৮মে ২০২৩ এই ব্র্যান্ড পার্টনারশিপের ঘোষণা দেয়। বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তিতে অবদান রাখা শীর্ষ প্রতিষ্ঠান বিকাশ, এই উদ্যোগের মাধ্যমে প্রথম ও একমাত্র বাংলাদেশী প্রতিষ্ঠান হিসেবে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের ব্র্যান্ড পার্টনার হয়েছে। প্রতিবারের মতোই ২০২২ বিশ্বকাপেও আর্জেন্টিনা দল বাংলাদেশী ভক্তদের কাছ থেকে যে অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা পেয়েছে, সেই আবেগ আর প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই বিশ্বকাপজয়ী দলের সাথে বিকাশের এই ব্র্যান্ড পার্টনারশিপ হয়।


একাত্তর/জো

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
উত্তর লন্ডনের সুদীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক চুকিয়ে স্প্যানিশ পরাশক্তি আতলেতিকো মাদ্রিদে পাড়ি জমালেন টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক তথা বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা সেন্ট্রাল ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। ২০৩১...
হৃদয়ভাঙা শোক আর চোখভেজা আবেগে ভারী হয়ে উঠেছে ফুটবল দুনিয়া। দীর্ঘ লড়াইয়ের পর বুয়েনস আইরেসের রোজারিওতে মাত্র ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। বাবার মৃত্যুর...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর