সাফের সেরা গোলরক্ষক বাংলাদেশের জিকো

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০৩:২৮ পিএম

বাংলাদেশ সাফের ফাইনালে উঠতে না পারলেও শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন আনিসুর রহমান জিকো। সাফ চ্যাম্পিয়নশিপে এবারের আসরের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন তিনি।

মঙ্গলবার টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে সেরা গোলরক্ষকের এই স্বীকৃতি পান জিকো। সেমি শেষে বাংলাদেশ দল দেশে ফিরে আসায় মঞ্চে সশরীরে উপস্থিত থাকতে পারেননি বাংলাদেশ দলের গোলরক্ষক। তাই জিকোর পক্ষ থেকে স্মারক পুরস্কার গ্রহণ করেন সাফের কম্পিটিশন ম্যানেজার আসিফ। তিনি বাংলাদেশে এসে জিকোকে সেটি বুঝিয়ে দেবেন।

সাফে বাংলাদেশের খেলা চারটি ম্যাচেই দুর্দান্ত খেলেছেন জিকো। বেশ কয়েকটি অসাধারণ সেইভ করে দলকে বাঁচিয়েছেন গোল হজম করা থেকে। হজম করেছেন ৫ গোল। তার কল্যাণেই মূলত রক্ষণভাগ নির্ভার হয়ে খেলতে পেরেছে বাংলাদেশ।

সেরা গোলরক্ষক হওয়ার পর মঙ্গলবার রাতেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করে আনিসুর রহমান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। সাফ টুর্নামেন্টের সেরা গোলরক্ষক।’

image


গত শনিবার অতিরিক্ত সময়ে গড়ানো সেমিফাইনালে কুয়েতের কাছে হার মানে বাংলাদেশ। ১-০ গোলে পরাস্ত হয়ে হাভিয়ের কাবরেরার শিষ্যদের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে যায়। সোমবার দেশে ফিরে আসে লাল-সবুজ জার্সিধারীরা।

আরও পড়ুন: বাংলাদেশকে ব্যাটের আমন্ত্রণ জানালো আফগানিস্তান

ফাইনালে উঠতে না পারলেও সাফের সেমিফাইনালে জায়গা করে নেওয়ার যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ দল ভারতে গিয়েছিল সেটা পূরণ হয়। ফলে শেষ হয় তাদের ১৪ বছরের দীর্ঘ অপেক্ষা। এর আগে ২০০৯ সালে শেষবার দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত প্রতিযোগিতাটির সেমিতে খেলেছিল তারা।


একাত্তর/আরএ

তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
টুর্নামেন্ট শুরুর আগ মূহুর্তে ফেভারিট দলগুলোর পারফরম্যান্স ঘিরে যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনি সমানভাবে আলোচনায় জায়গা করে নিয়েছে সম্ভাব্য চমক দেওয়া কিছু দলও।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর