২১ জুলাই ইন্টার মিয়ামির হয়ে মাঠে নামবেন মেসি

আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০৪:৫৯ পিএম

২১ জুলাই মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিরুদ্ধে মিয়ামির জার্সি গায়ে অভিষেক হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির। এর আগে ১৬ জুলাই নিজেদের ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মেসিকে সমর্থকদের সাথে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে মিয়ামি। এ অনুষ্ঠানের নাম রাখা হয়েছে হয়েছে, ‘দ্য আনভেইল’।

বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে দলে ভিড়িয়ে এমনিতেই উজ্জীবিত হয়ে উঠেছে ইন্টার মিয়ামি। মেজর লিগ সকালের ক্লাবটি মেসিকে মাঠে নামানোর জন্য মুখিয়ে আছে।

সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি গত মাসে পিএসজির সাথে দুই বছরের সম্পর্ক শেষ করে মিয়ামিতে যাবার ঘোষণা দেন। ডিসেম্বরে আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা উপহার দেয়া মেসির সাথে এই ক্লাবের আরও যোগ দেন তার সাবেক বার্সান সতীর্থ সার্জিও বুসকেটস। দু’জনকেই একই অনুষ্ঠানের মাধ্যমে সকলের সামনে নিয়ে আসবে মিয়ামি।

সম্প্রতি দলের নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক বার্সেলোনা ও আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনোকে।

আরও পড়ুন: ওয়ানডেতে মুশফিকের নতুন রেকর্ড

এখনো আনুষ্ঠানিক চুক্তিতে স্বাক্ষর না করলেও মেসিকে স্বাগত জানানোর দিনই চুক্তির আনুষ্ঠানিকতাও সম্পন্ন করার ইঙ্গিত রয়েছে।


একাত্তর/আরএ

২০৩৪ ফিফা বিশ্বকাপ আয়োজনের ঐতিহাসিক মহাযজ্ঞের ঠিক সাত বছর আগেই নিজেদের ফুটবল ক্ষমতার বড় প্রদর্শনীতে নামছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরব। ২০২৭ সালে অনুষ্ঠিত হতে যাওয়া ২৪ দেশের এশিয়ান কাপের...
ফুটবল বিশ্বের বৈরিতা, তর্ক আর প্রতিদ্বন্দ্বিতাকে একপাশে সরিয়ে রেখে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির আন্তর্জাতিক অবসরকে স্যালুট জানালেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। ঘরের মাঠ এস্তাদিও...
অবশেষে আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকের এক অবিশ্বাস্য রূপকথার চূড়ান্ত অবসান ঘটল। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন। মঙ্গলবার...
একটি মহাকাব্যিক যুগের সমাপ্তি ঘটলো। জাতীয় দলের নীল-সাদা জার্সি গায়ে চড়িয়ে আন্তর্জাতিক ফুটবলের আঙিনা থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক...
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।
ব্রাজিলের সুপ্রিম কোর্টের পাসপোর্টে নিষেধাজ্ঞা ও তা সমর্পণের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বপরিবারে গোপনে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে পৌঁছেছেন পরাজিত প্রেসিডেন্ট প্রার্থী তথা সিনেটর ফ্লাভিও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে ছয়টি দ্বিপক্ষীয় সহযোগিতা দলিল স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি দুটি প্রকল্পে প্রায় ২৯৫.৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঢাকাসহ সারা দেশকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ঢাকা শহরকেও টোকিওর মতো পরিচ্ছন্ন করে গড়ে তোলার লক্ষ্য রয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর