দলে ফেরার সম্ভাবনা জোরালো করলেন সৌম্য

আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১১:৫৮ এএম

রানে ফিরেছেন সৌম্য সরকার। শো করেছেন নিজের বোলিং কারিশমা। ব্যাট হাতে ৪২ রান সাথে ৩ উইকেট। ইমার্জিং এশিয়া কাপের প্রথম ম্যাচে সৌম্য দেখিয়েছেন দলে ফেরার রাইট ট্র্যাকেই তিনি আছেন।

তবে হতাশ করেছেন নাঈম শেখ। রান যেন তার ব্যাট থেকে উধাও হয়ে গেছে। প্রথম ম্যাচে শ্রীলংকার দেয়া ৩৪৯ রানের বিপরীতে ৩০১ রানে থামা বাংলাদেশ ম্যাচ হারলেও পেয়েছে অনেক কিছুই।

ম্যাচ শেষ। জয়, নাঈম, জাকিররা যখন একে একে ড্রসিংরুমে ঢুকছেন তখন সৌম্যর সাথে ছবি তোলার আবদার শ্রীলংকান ভক্তের। কাউকে চিনুক না চিনুক, দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকলেও সৌম্যকে ঠিকই খুঁজে নেয় ফ্যানরা। মনে করিয়ে দেন তার কাছে চাওয়া পাওয়ার এখনও অনেক কিছু বাকি।

এশিয়া কাপ দিয়ে আবারও দুই বছর পর জাতীয় দলে সৌম্যকে প্রত্যাবর্তনের চেষ্টায় বিসিবি। সে লক্ষ্যে ইমার্জিং এশিয়া কাপে টাইগার ব্যাটার মাঠের অনুশীলন এবং মানসিক রিলাক্সেশন- সব উপায়েই নিজেকে প্রস্তুত করছেন। হাথুরুসিংহের প্রেসক্রিপশনে দলের সাইকোলজিস্টও সৌম্যর সাথে কাজ করছেন নিবিড়ভাবে।

শুধু ২০১৫ বিশ্বকাপ না, ওই বছরটা সৌম্যর ক্যারিয়ারে ছিল সোনায় মোড়া। ১৫ ম্যাচে ৬৭২ রান, একটা সেঞ্চুরি, চারটা ফিফটি, গড় ৫১.৬৯। ঘরের মাঠে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐ বছর দাপিয়ে বেড়িয়েছেন সৌম্য সরকার। কিন্তু সেই দাপুটে সৌম্য পরের দুই বছর হঠাৎ হারিয়ে গেলেন। ১৬ ম্যাচে গড় নেমে দাঁড়ালো ১৯ এ।

জাতীয় দলে ফর্ম নেই, ঘরোয়া ক্রিকেটেও নজর কাড়তে পারেন নি। সবার কাছে সৌম্য যখন বাতিলের খাতায় তখন হাথুরুসিংহে এসেই ডেকে নিয়েছেন তার পুরনো শিষ্যকে। ইমার্জিং এশিয়া কাপ বলা যায় সৌম্যকে হাথুরুর উপহার, নিজেকে আরও একবার প্রমাণ করার।

ইমার্জিং এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৪৮ রানে হারলেও সৌম্য নিজের লড়াইয়ে ঠিকই জিতেছেন। প্রথমে ৫ ওভার বল করে তুলে নিয়েছেন তিন উইকেট, ফিরিয়েছেন আভিষ্কা ফার্নান্দো, আশেন বান্দারা ও দুনিথকে। তিনজনেই শ্রীলংকান ন্যাশনাল টিমের প্লেয়ার। অন্যদিকে ছয় নম্বরে নেমে ৪৬ বলে করেছেন ৪২ রান। ধীরস্থির ব্যাটিংয়ে বাউন্ডারি ছয়টা।

সৌম্যর পাশাপাশি এদিন আরেকজনের খোজে ছিল ক্যামেরার লেন্স। তিনি নাঈম শেখ। তবে ম্যাচ শেষে তাকে খুঁজেই পাওয়া যায়নি। মুখ লুকোনোর কারণ অবশ্য আছে। ওপেনিংয়ে জুনিয়র তানজিদ তামিম যেখানে পিটিয়ে ফিফটি তুলে নিয়েছেন সেখানে এই সিনিয়র ব্যাটার বল নষ্ট করেছেন সমানে। ২৫ বলে ২২ রান। ডটই দিয়েছেন ১৬টা। বিশ্বকাপ স্কোয়াড তো দূর, এ-দলের স্কোয়াডেও নাইমের জায়গা নিয়ে প্রশ্ন তোলা যায় সহজে।

ম্যাচ হারলেও ব্যক্তিগত পারফর্ম্যান্সে টেন অন টেন সাইফ হাসান। ক্যাপ্টেন্সি প্লাস চার নম্বরে নেমে ৪৬ বলে ৫৩ রান। সাইফ কিন্তু তার ওয়ানডে ডেব্যুর দাবিটা ঠিকই জানিয়ে রাখলেন।

একাত্তর/জো

দীর্ঘদিন পর সৌম্য সরকারের ব্যাট থেকে রান ঝরলে কিউইউদের বিপক্ষে লড়াকু স্কোর দাঁড় করায় বাংলাদেশ। কিন্তু ব্যাটিং সহায়ক উইকেটে যে ২৯১ রানও বড় কিছু নয়, তা জয় করে দেখালো নিউজিল্যান্ড। বাংলাদেশের দেওয়া...
ব্যাটিং পারছেন না, বোলিং করাচ্ছেন না ক্যাপ্টেন, তবে সৌম্য সরকার দলে কী করছেন? নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সৌম্য সরকার ফিল্ডিং বাদে আর কোনো অবদান রাখতে পারেননি। এই সিরিজ যদিও...
নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে নাকানি-চুবানি খাওয়ার পর সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের জন্য বাংলাদেশ দলে পরিবর্তন আনতে বাধ্য হলো বিসিবি।আইসিসির নিয়ম মেনে ১৫ জনের দলে ফিরেছেন শরিফুল ইসলাম...
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত আট নিরস্ত্র পুলিশ পরিদর্শকের পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে তাদের...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত ও  মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।
ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির ট্রেজারি ডিপার্টমেন্টের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিষেধাজ্ঞার বিষয়টি...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি প্রতিরোধ যোদ্ধারা সৌদি আরবের অবকাঠামো ও বিমানবন্দর লক্ষ্য করে নজিরবিহীন ও ভয়াবহ হামলা চালিয়েছে। সৌদির আকাশপথ এবং দেশটির অর্থনৈতিক প্রাণকেন্দ্র ও বিদ্যুৎ-জ্বালানি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর