সাব্বির-সাইফুদ্দিন আউট, সৌম্য-শরীফুল ইন

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ০৯:৫৯ এএম

নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে নাকানি-চুবানি খাওয়ার পর সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের জন্য বাংলাদেশ দলে পরিবর্তন আনতে বাধ্য হলো বিসিবি।

আইসিসির নিয়ম মেনে ১৫ জনের দলে ফিরেছেন শরিফুল ইসলাম আর সৌম্য সরকার। বাদ পড়েছেন সাব্বির রহমান ও আউট অব ফর্ম মোহাম্মদ সাইফুদ্দিন। 

শুক্রবার রাতে বিসিবি থেকে সাংবাদিকদের জানিয়েছে, বিশ্বকাপের আগে সঠিক কম্বিনেশন খুঁজে পেতে এটা অপরিহার্য ছিল বলে মনে করছেন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।

কখন কার পৌষ মাস আসে আর কখন কার সর্বনাশ হয় কেউ জানে না। তবে সাব্বির আর সাইফুদ্দিনের সর্বনাশ হয়েছে তাদেরই উদ্যোগে। 

সুযোগ হেলায় হারিয়ে বিশ্বকাপ দল থেকে বাদ পড়া দুই ক্রিকেটারের ক্যারিয়ারে বড় প্রভাব ফেলবে নিঃসন্দেহে। দুজনই দুজনই নিউজিল্যান্ড থেকে দেশের ফ্লাইট ধরবেন।

১৪ সেপ্টেম্বর যেদিন বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হয় টি-টোয়েন্টির মেগা ইভেন্টের জন্য সিলেকশন প্যানেল ছিলো এলোমেলো। 

দিন শেষে দলে জায়গা পাবার মানদণ্ড যখন হওয়া উচিত ফর্ম আর পারফরমেন্স তখন সেই জায়গায় ছাড় দেয়া আর পারফরম্যান্স মূল্যায়নে ব্যর্থ হওয়াতেই শেষ মুহূর্তে পরিবর্তন।

সাইফুদ্দিন-সাব্বির তাই শুরুর দিকের ভুল সিদ্ধান্তের বলি। ইনজুরি ফেরত সাইফুদ্দিন কোথাও না খেলেই সরাসরি জাতীয় দলে। 

সাব্বির এক ফরম্যাটে সুযোগ পেয়েছেন ভিন্ন ফরম্যাটের পারফরম্যান্সে। দল গঠনের মানদণ্ড নির্ধারণে সিলেকশন প্যানেল আবারো ব্যর্থ হয়েছেন।

image


তবে শেষ বেলায় সেই ব্যর্থতা কিছুটা ঢেকেও গেছে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে। 

শরিফুল যোগ দেয়ায় পেস ডিপার্টমেন্টের বৈচিত্র আর সৌন্দর্য দুটোই বাড়াবে অনেকগুণ। অন্তত অস্ট্রেলীয় কন্ডিশনে বাংলাদেশ যাচ্ছে ফুল পেস অ্যাটাক নিয়ে। 

শরিফুলের প্রতি টেকনিক্যাল অ্যাডভাইজার আর টিম ডিরেক্টরের সাথে অধিনায়ক সাকিবের আস্থার জায়গা তৈরি হয়েছে। সাথে সৌম্য কোনো খানেই পারফর্ম না করলেও, তার অ্যাপ্রোচে খুশি থিংক ট্যাঙ্ক।

সব ঠিক থাকলে সৌম্য হতে চলেছেন বাংলার আরো একটা বিশ্বকাপ মিশনে দলের ওপেনার। আগের আসরে খেলার অভিজ্ঞতা যেখানে তার প্রেরণা। হতে সঙ্গী কে হবেন, লিটন নাকি শান্ত? সেটা মিলিয়ন ডলার প্রশ্ন। তবে সময় হলেই মিলবে উত্তর। 

বিশ্বকাপ বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান (উইকেট কিপার, সহ-অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ ও ইবাদত হোসেন।


একাত্তর/এসি



এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে ব্যাটার তাওহীদ...
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত আট নিরস্ত্র পুলিশ পরিদর্শকের পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে তাদের...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত ও  মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।
ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির ট্রেজারি ডিপার্টমেন্টের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিষেধাজ্ঞার বিষয়টি...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি প্রতিরোধ যোদ্ধারা সৌদি আরবের অবকাঠামো ও বিমানবন্দর লক্ষ্য করে নজিরবিহীন ও ভয়াবহ হামলা চালিয়েছে। সৌদির আকাশপথ এবং দেশটির অর্থনৈতিক প্রাণকেন্দ্র ও বিদ্যুৎ-জ্বালানি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর