ভারতের বিপক্ষে বাংলাদেশের স্মরণীয় জয়

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০৬:৪২ পিএম

ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয় পেলো বাংলাদেশ। সেই সঙ্গে প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটে ভারতের বিপক্ষে জয় পেল টাইগ্রেসরা। 

রোববার মিরপুর শের-ই বাংলায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে কোনোরকমে ১৫০ পার হয় বাংলাদেশের। বৃষ্টি বাধায় ৪৪ ওভারে নেমে আসা ম্যাচটিতে ১৫২ রানের বেশি সংগ্রহ করতে পারেনি নিগাররা। 

জবাবে মারুফা আক্তারের চার এবং রাবেয়া খানের তিন উইকেটের সুবাদে ভারতের ইনিংস থামে ১১৩ রানে। এর মধ্য দিয়ে ৪০ রানের জয়ে মিরপুরে ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা। 

ছোট লক্ষে ভারতীয় নারী দল ৪৪ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে। পরে ওই চাপ তারা আর সামল দিতে পারেনি। ২৯তম ওভারের শেষ দুই বলে পরপর দুই উইকেট হারায় ভারত। দলের রান তখন ৯১। ৩০তম ওভারের প্রথম বলে উইকেট হারিয়ে টানা তিন ধাক্কা খায় তারা। 

বাংলাদেশ দলের হয়ে চতুর্থ ওয়ানডে খেলতে নামা ১৮ বছরের মিডিয়াম পেসার মারুফা আক্তার সাত ওভার বল করে মাত্র ২৯ রান দিয়ে তুলে নেন চার উইকেট। রাবেয়া ৭.৫ ওভারে ৩০ রান দিয়ে তিন উইকেট তুলে নেন।

প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশের মারুফা আক্তার। 


একাত্তর/এসি

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর