নারী বক্সিংয়ে নতুন গল্প লিখতে চান জিন্নাত

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৬:৪৮ পিএম

বিদেশের বিলাসবহুল জীবন ছেড়ে মিশে গেছেন বাংলার হাওয়াতে। নিজের আর পরিবারের স্বপ্ন পূরণ করতেই আমেরিকা থেকে বাংলাদেশ বক্সার জিন্নাত ফেরদৌস। 

যিনি বিশ্ব মানচিত্রে বাংলার বক্সিংকে নিয়ে যেতে চান বহুদূর। ৫০ কেজির ওজন শ্রেণিতে নিউইয়র্ক অঞ্চলের চ্যাম্পিয়ন দেখাচ্ছে আশার আলো। 

দেশের ক্রীড়ামোদী মানুষকে চমকে দিতে, আশার পালে হাওয়া লাগাতে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলায় এসেছেন জিন্নাত ফেরদৌস। এদেশে বক্সিংয়ে নারীদের শক্ত অবস্থান গড়তেই আরাম আয়েশের জীবন ছেড়ে বক্সার জিন্নাত গাইলেন নতুন দিনের গান ।

বাবার বাড়ি ঢাকার নবাবগঞ্জে, মায়ের বাড়ি পাবনায়। নব্বইয়ের দশকে তার পরিবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানেই জন্ম ও বেড়ে ওঠা জিন্নাতের।

গোল্ডেন গ্লাভস জয়ী জিন্নাত নিউইয়র্ক অঞ্চলের চ্যাম্পিয়ন। এশিয়ান গেইমসে লাল সবুজ জার্সিতে খেলবেন ৫০ কেজি ওজন শ্রেণীতে। । 

image


বাংলার বক্সিং রিং অবকাঠামো হয়তো জিন্নাতকে হতাশ করছে খানিকটা। তবুও মার্কিন মুল্লুকের আধুনিক সব সুযোগ সুবিধা ছেড়ে এবারের লড়াইটা লড়তে চান লাল সবুজের জন্য। 

আরও পড়ুন: সোহাগকান্ডের তদন্তে আরও সময় চায় বাফুফে

করতে চান বাবা-মায়ের স্বপ্ন পূরণ; দেশের বক্সিংকে দিতে চান নতুনের দিশা,আর তাইতো ইউএসএ থেকে এই মাতৃভূমিতে ফিরে আসা।

জিন্নাতের এই মুষ্টিবদ্ধ হাত এবার দিয়েছে বিপ্লবের ডাক। ওর এই হাত ধরেই তো বক্সিংয়ে বিশ্ব আসরে বাংলাদেশ যাবে বহুদূর। সোনালি রঙে রঙিন হবে বক্সিংয়ের মলিন দুনিয়া।


একাত্তর/এসজে

বিতর্ক পিছু ছাড়ছে না প্যারিস অলিম্পিকের। এবার নারীদের বক্সিংয়ে ট্রান্সজেন্ডার খেলানোর অভিযোগ উঠেছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির বিরুদ্ধে।
বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশীপে চমক দেখালেন ভারতের নারী বক্সার নিখাত জারিন। মেরি কমের পর দ্বিতীয় ভারতীয় নারী হিসেবে টানা দু’বার বিশ্ব বক্সিংয়ে স্বর্ণ জিতলেন তিনি। রোববার নারী বিশ্ব বক্সিং...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর