প্যারিস অলিম্পিকে নতুন বিতর্ক

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৯:৩৫ পিএম

বিতর্ক পিছু ছাড়ছে না প্যারিস অলিম্পিকের। এবার নারীদের বক্সিংয়ে ট্রান্সজেন্ডার খেলানোর অভিযোগ উঠেছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির বিরুদ্ধে। আলজেরিয়ার ইমান খেলিফকে ট্রান্সজেন্ডার হিসেবে উল্লেখ করে ম্যাচ থেকে সরিয়ে দাঁড়িয়ে ইতালিয়ান বক্সার অ্যাজেলা ক্যারিনি। এদিকে অ্যাঞ্জেলার সমর্থনে মুখ খুলেছেন খোদ ইতালির প্রধানমন্ত্রী।

নারীদের বক্সিং ম্যাচ, ৪৬ সেকেন্ডের লড়াই, কিছু দাঁতভাঙা ঘুষি। ব্যস, এরপরেই শুরু তুমুল বিতর্ক। রিংয়ের ভেতরেই নারী বক্সারের প্রতিবাদ, প্রতিপক্ষ নাকি নারী নন, ট্রান্সজেন্ডার।

এমন বিচিত্র ঘটনাই ঘটে গেল প্যারিস অলিম্পিক্সে। শুক্রবার নারীদের ৬৬ কেজি বক্সিং ক্যাটাগরিতে মুখোমুখি হয়েছিলেন আলজেরিয়ার ইমান খেলিফ ও ইতালির অ্যাঞ্জেলা ক্যারিনি। তবে শুরুতেই ইমানের মারাত্মক সব পাঞ্চে হকচকিয়ে যান অ্যাঞ্জেলা। জীবনহানির শঙ্কায় কোচের সাথে পরামর্শ করে সরে দাঁড়ান ম্যাচ থেকে। শুরু হয় অপর সাইডে থাকা ইমান খেলিফের লৈঙ্গিক পরিচয় নিয়ে তুমুল আলোচনা। তবে কি আলজেরিয়ার এই বক্সার নারী না?

এজন্য ফিরে তাকাতে হবে গেল বছর নয়াদিল্লীতে হওয়া ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে। সেবার ফাইনালের ঠিক আগ মুহূর্তে আলজেরিয়ার ইমান খেলিফকে লড়াইয়ের অযোগ্য ঘোষণা করে ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন-আইবিএ। বলা হয় ইমান নারী নন, পুরুষের মতো তার শরীরে আছে এক্স ওয়াই ক্রোমজম। এমনকি টেসটসটেরনের মাত্রাও নারীদের চেয়ে বেশি। একই অভিযোগে ওই আসরে ব্রোঞ্জ মেডেল কেড়ে নেয়া হয় তাইওয়ানের বক্সার লিন ইউ-তিংয়ে।

অবশ্য রাশিয়া পরিচালিত আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্ত মেনে নেয় নি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। কদিন বাদেই রাষ্ট্রীয় হস্তক্ষেপের অভিযোগে বক্সিংয়ের অভিভাবক সংস্থা হিসেবে আইবিএর ক্ষমতা কেড়ে নেয় তারা।

এবারের অলিম্পিকে তাই বক্সিংয়ের দেখভাল করছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। তাদের গাইডলাইন অনুযায়ীই প্যারিসে অংশ নিয়েছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে নিষিদ্ধ হওয়া ইমান খেলিফ ও তাইওয়ানের লিন ইউ তিং।

তবে অলিম্পিকেও এসেও পুরনো বিতর্কে পিছু ছাড়লো না ইমান খেলিফের। অবশ্য তার বাবা গণমাধ্যমকে জানিয়েছেন ইমান জন্মগতভাবেই নারী।

তবে, ইমানের পিতা জানান, ১৯৯৯ এর দোসরা মে জন্ম হয় ইমান খেলিফের। তিনি নারী তা তার জন্মসনদে স্পষ্টই উল্লেখ আছে।

তিনি বলেন, যারা ইমানের নামে মিথ্যা বলছে ও নোংরা কথা বলছে তারা সৃষ্টিকর্তার শত্রু। ১৯৯৯ সালে যখন সে জন্ম নেয় এটা সেসময় ইস্যু করা ওর জন্মসনদ।

শুধু পিতাই নন, আলজেরিয়ান বক্সারের পাশে দাঁড়িয়েছে খোদ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। সংস্থাটির মুখপাত্র মার্ক অ্যাডামস জানিয়েছেন ইমান ট্রান্সজেন্ডার নন, তিনি নারী।

অ্যাডামস বলেন, আলজেরিয়ান বক্সার জন্মগতভাবেই নারী, তার রেজিস্ট্রেশনও নারী হিসেবে করা। ইমান নারী হয়ে জীবনযাপন করছেন, বক্সিং করছেন নারী হয়ে এমনকি পাসপোর্ট অনুযায়ীও সে একজন নারী। এটা ট্রান্সজেন্ডারের কোন ইস্যু নয়। আপনার মনে হতে পারে একজন নারীর সাথে একজন পুরুষ লড়ছে। কিন্তু বৈজ্ঞানিকভাবে তা ভুল।

এদিকে ম্যাচ থেকে নাম প্রত্যাহার করা অ্যাঞ্জেলা ক্যারিনিও পাচ্ছেন সমর্থন। ইতালিয়ান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি চুপ থাকেন নি। স্বদেশী বক্সার অ্যাঞ্জেলার হয়ে আইওসি সভাপতি থমাস বাখের সাথে আলোচনা করেছেন।

জর্জিয়া বলেন, আমি মনে করি যে সকল অ্যাথলেটের শরীরে পুরুষের জেনেটিক বৈশিষ্ট্য আছে তাদের নারীদের প্রতিযোগীতায় খেলানো উচিত না। এমনটা নয় যে আমরা কারো সাথে বৈষম্য করছি, বরং সমতার ভিত্তিতে নারীদের খেলার অধিকার আমাদের রক্ষা করতে হবে।

এদিকে চান্স পেয়েই অলিম্পিক কমিটিকে এক হাত নিয়েছে রাশিয়াভিত্তিক আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন। সংস্থাটির প্রধান ইমার ক্রেমলেভ জানিয়েছে গোল্ড মেডেলিস্টের জন্য রাখা এক লাখ ডলার তারা নাম প্রত্যাহার করা অ্যাঞ্জেলাকে অফার করবে। এই প্রাইজমানির অর্ধেক পাবে অ্যাঞ্জেলা। বাকি অর্ধেক পাবে তার ট্রেইনার ও ফেডারেশন।

একাত্তর/আরএ
খেলার মাঠের উত্তাপ শেষ হতে না হতেই ইউরোপীয় ফুটবলের সবচেয়ে দুই হাই-প্রোফাইল তারকাকে নিয়ে নতুন করে সরগরম পেজ সিক্স! একদিকে রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ও স্প্যানিশ গ্ল্যামারাস...
প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জিতবে, আর প্যারিসের রাস্তায় একটু আধটু হুলস্থুল হবে না, তা কী করে হয়! গতকাল শনিবার রাতে আর্সেনালকে হারিয়ে পিএসজির...
‘বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ৩৩ কর্মকর্তার মধ্যে ২৭ জনই অবৈধ’- এমন শিরোনামে প্রকাশিদ প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি।
চলতি বছরের প্যারিস অলিম্পিক শুরু হয়েছিলো বৃষ্টি দিয়ে। কিন্তু এটি শেষ হতে হতে তাপমাত্রা বেড়ে যায়।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর