সোহাগকান্ডের তদন্তে আরও সময় চায় বাফুফে

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৬:৪৪ পিএম

আবু নাঈম সোহাগ নিষিদ্ধের তিন মাস পেরিয়ে গেছে। এরপরও তদন্ত প্রতিবেদন প্রকাশে আরও সময় চাইলো বাফুফে। ফেডারেশন থেকে পদত্যাগের আবেদন করেও, প্রধান হিসাব রক্ষক আবু হোসেন ও অপারেশন্স ম্যানেজার মিজানুর রহমান এখনো কাজ করে যাচ্ছেন বহাল তবিয়তে। 

এরই মাঝে, সেপ্টেম্বরে ছেলে ও মেয়েদের ৭ টি আন্তর্জাতিক টুর্নামেন্টে ভালো মানের ফুটবলার খুঁজে পেতে হিমশিম খাচ্ছে সংস্থাটি। 

১৪ এপ্রিল ফিফা কর্তৃক বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ নিষিদ্ধের পর ৩০ কার্য দিবসের মধ্যে বাফুফে তদন্ত প্রতিবেদন দেবার কথা বলেছিলো। 

এরপর কেটে গেছে দুই ঈদ, অনেক গবেষণা- হিসাব নিকাশ শেষে পাশ হয়ে গেছে দেশের অর্থ বাজেট। এমনকি মেসি ফ্রান্স ছেড়ে চলে গেছে যুক্তরাষ্ট্রে। কিন্তু বাফুফের ৩০ দিন আর শেষ হয়নি। তিন মাস পেরিয়ে গেছে। ৯ টা মিটিং করে বাফুফে আরও সময় চেয়েছে।

সোহাগের দুর্নীতি তদন্ত রিপোর্ট প্রকাশের আগেই বাফুফে থেকে পদত্যাগ করেন প্রধান হিসাব রক্ষক আবু হোসেন ও অপারেশন্স ম্যানেজার মিজানুর রহমান। 

বাফুফে তাদের শূন্য পদে নিয়োগ দেয়ার জন্য বিজ্ঞাপনও দেয়। কিন্তু অবাক করার মত বিষয় এই দুই জনই বহাল তবিয়তে অফিস করছেন।

এদিকে, নানা বিতর্কে জর্জরিত বাফুফের সেপ্টেম্বরে ব্যস্ত মিশন। ছেলেদের ৫ টা আর মেয়েদের ২ টা টুর্নামেন্টে অংশ নিতে হিমশিম খাচ্ছে। 

দেশে অনুশীলনের জন্য আধুনিক সুবিধা সম্পন্ন পর্যাপ্ত মাঠ নেই। বসুন্ধরা কিংস এবং আবাহনীর ফুটবলাররা এসিএল ও এএফসি কাপ খেলতে যাওয়ায় তাদের অনেককেই পাচ্ছে না জাতীয় দল এটা নিশ্চিত। পাইপ লাইন নিয়ে বাফুফের পূর্ব পরিকল্পনা অনুপস্থিত। তবে ভালো ফুটবলার শূন্যতাকেই চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন কাজী নাবিল।

আরও পড়ুন: বিশ্বকাপের কন্ডিশনিং ক্যাম্পে রিয়াদকে নিয়ে সংশয়!

এরই মধ্যে নয়া খবর। সেপ্টেম্বরে এশিয়ান গেমসে খেলতে যাবার আগে ঘরের মাঠে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। ইতোমধ্যে বেশ কটি দেশের সঙ্গে হয়েছে আলোচনা। ২৭ জুলাইয়ের পর পাওয়া যাবে প্রতিপক্ষ কে হচ্ছেন তার ধারনা।

এশিয়ান গেমসের জন্য জাতীয় দল আর অনূর্ধ্ব-২৩ দল মিলিয়ে ২২ জনের একটা প্রাথমিক তালিকা করেছে বাফুফে। ২০ আগস্ট তাদের নিয়ে ঢাকায় অথবা সিলেটে শুরু হবে ক্যাম্প।


একাত্তর/এসজে

বাংলাদেশ ফুটবলপ্রেমীদের জন্য আরও একটি দারুণ ও রোমাঞ্চকর খবর! লেস্টার সিটির হামজা চৌধুরীর পর এবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যুক্ত হতে চলেছেন ইংল্যান্ড প্রবাসী দুই সহোদর ফারহান আলী ওয়াহিদ ও রায়ান...
আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের বাদ পড়ার ঘটনায় প্রতিবাদের ঝড় এখন ক্রিকেট মাঠ ছাড়িয়ে ফুটবল অঙ্গনেও পৌঁছেছে। মুস্তাফিজের প্রতি সংহতি জানিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) একহাত নিয়েছেন বাংলাদেশ ফুটবল
বাংলাদেশের জাতীয় দলে খেলার লক্ষ্যে দেশে এসে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। ১২৩ ভোট পেয়ে বাফুফের তৃতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের তৃণমূল সংগঠক এফএম মিজানুর...
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত আট নিরস্ত্র পুলিশ পরিদর্শকের পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে তাদের...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত ও  মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।
ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির ট্রেজারি ডিপার্টমেন্টের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিষেধাজ্ঞার বিষয়টি...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি প্রতিরোধ যোদ্ধারা সৌদি আরবের অবকাঠামো ও বিমানবন্দর লক্ষ্য করে নজিরবিহীন ও ভয়াবহ হামলা চালিয়েছে। সৌদির আকাশপথ এবং দেশটির অর্থনৈতিক প্রাণকেন্দ্র ও বিদ্যুৎ-জ্বালানি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর