পাকিস্তানের শোকেসে আবারও ইমার্জিং এশিয়া কাপের ট্রফি

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১০:৪২ পিএম

ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তানের যুবারা। এদিন ব্যাটে-বলে দুর্দান্ত পাকিস্তান জয় তুলে নিয়েছে ১২৮ রানে। এ নিয়ে আসরটিতে দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়নের ট্রফি ঘরে তুললো পাকিস্তানের যুবারা। এর আগে তারা ২০১৯ সালে চ্যাম্পিয়ন হয়েছিল।

রোববার ফাইনালে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে আট উইকেট হারিয়ে ৩৫২ রান সংগ্রহ করে পাকিস্তান ‘এ’ দল। জবাবে খেলতে নেমে ৪০ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ২২৪ রান। 

পাকিস্তানের বড় স্কোর গড়ে দেন দুই নম্বরে খেলতে নামা সেঞ্চুরিয়ান তায়েত তাহির (১০৮), ওপেনার সায়েব আইয়ুব (৫৯) ও সাহেবজাদা ফারহান (৬৫)। এছাড়া ওমর ইউসুফ ও মোবাশ্বের খান দুই জনই ৩৫ রান করেন।

জবাবে ভারতের শুরু খারাপ হয়নি। ওপেনিং জুটিতে ৬৪ রান যোগ করে তারা। সুদর্শন ২৯ রান করে ফিরে যান। এরপর নিয়মিত উইকেট হারিয়ে ৪০ ওভারে ২২৪ রানে অলআউট হয়েছে ভারত। দলটির হয়ে ওপেনার অভিষেক শর্মা সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেছেন। এছাড়া ইয়াশ ধুল ৩৯ রান করেন।

পাকিস্তানের হয়ে আরশাদ ইকবাল, মেহরান মুমতাজ ও ওয়াসিম জুনিয়র দুটি করে উইকেট নিয়েছেন। সুফিয়ান মুকিম নিয়েছেন তিন উইকেট।

ম্যাচ সেরা হয়েছেন আইয়ুব তাহির।


একাত্তর/এসি

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর