জুভেন্টাসকে নিষিদ্ধ করল উয়েফা

আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৪:৪২ পিএম

ক্লাব ফুটবলের কোনো ধরনের ইউরোপীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (উয়েফা) ফিন্যাসিন্সয়াল ফেয়ার প্লের (এফএফপি) আইন ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হলো।

জুভেন্টাসের পাশাপাশি শাস্তির মুখে পড়েছে চেলসিও। তাদের জরিমানা করা হয়েছে ৮০ লাখ ৫৭ হাজার পাউন্ড।

জুভেন্টাসকে নিষেধাজ্ঞার পাশাপাশি ১৭ দশমিক ১৪ মিলিয়ন পাউন্ডও জরিমানার করা হয়েছে। এই জরিমানা থেকে অর্ধেক ছাড় পাবার সুযোগ থাকছে জুভেন্টাসের সামনে। যদি আগামী তিন বছরের মধ্যে আর্থিক লেনদেনের নিয়ম ঠিকঠাক মেনে চলে।

আরও পড়ুন: নারী বক্সিংয়ে নতুন গল্প লিখতে চান জিন্নাত

নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়ে এক বিবৃতিতে জুভেন্টাস সভাপতি গিয়ানলুকা ফেরেরো বলেছেন, উয়েফার আর্থিক নিয়ন্ত্রণ সংস্থার সিদ্ধান্ত নিয়ে দুঃখ প্রকাশ করছি। নিজেদের সপক্ষে আমরা যে ব্যাখ্যা দিয়েছি, তা নিয়ে জানাচ্ছি না। তবে, আমরা এ রায়ের বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত নিয়েছি।


একাত্তর/আরএ

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি প্রতিরোধ যোদ্ধারা সৌদি আরবের অবকাঠামো ও বিমানবন্দর লক্ষ্য করে নজিরবিহীন ও ভয়াবহ হামলা চালিয়েছে। সৌদির আকাশপথ এবং দেশটির অর্থনৈতিক প্রাণকেন্দ্র ও বিদ্যুৎ-জ্বালানি...
আগামী ১০ অক্টোবর দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ প্রতিবাদ সমাবেশকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে ভারতের জাতীয় রাজধানী। বিক্ষোভ কর্মসূচিতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) এবং রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনসহ বিভিন্ন খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক লজিস্টিকস...
বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর