রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারাল জুভেন্টাস

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০৫:৩৩ পিএম

জুভেন্টাসের কাছে বড় হারের মধ্য দিয়ে প্রাক-মৌসুম যুক্তরাষ্ট্র সফর শেষ করেছে রিয়াল মাদ্রিদ। বুধবার ফ্লোরিডায় ইতালিয়ান জায়ান্টরা ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে গ্যালাকটিকোদের। জুভেন্টাস ক্যারিয়ারে প্রথম গোল করেছেন যুক্তরাষ্ট্রের এ্যাটাকার টিমোথি উইয়াহ।

গত মাসে লিলি থেকে জুভেন্টাসে যোগ দিয়েছেন উইয়াহ। মার্কিন সতীর্থ ওয়েস্টন ম্যাককিনির পাস থেকে পোস্টের খুব কাছে থেকে ২০ মিনিটে উইয়াহর গোলে ২-০ ব্যবধানে লিড পায় ইতালি জায়ন্টরা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফেরানোর অনেক চেষ্টা করেছে রিয়াল। কিন্তু স্টপেজ টাইমে ডুসান ভ্লাহোভিচ জুভেন্টাসের হয়ে আরও একটি গোল করলে বড় জয় পায় তুরিনের জায়ান্টরা।

আগামী ১২ আগস্ট এ্যাথলেটিকো বিলবাওয়ের বিরুদ্ধে লা লিগার নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে রিয়াল। তার আগে প্রাক-মৌসুমে এটি ছিল তাদের শেষ ম্যাচ।

আরও পড়ুন: মেসির জোড়া গোলে মিয়ামির বড় জয়

অন্যদিকে জুভেন্টাসও মৌসুম পূর্ববর্তী অনুশীলন ম্যাচ শেষ করে ইতালিতে ফিরে গিয়ে আগামী ২০ আগস্ট উদিনেসের বিপক্ষে সিরি-এ লিগ শুরুর প্রস্তুতি গ্রহণ করবে।


একাত্তর/আরএ

ইতালিয়ান ফুটবলের রোমাঞ্চকর পরিবেশের আড়ালে আবার মাথাচাড়া দিয়ে উঠল সেই পুরনো কুৎসিত রাজনীতি! রোমার কট্টর সমর্থক হিসেবে পরিচিত ‘কুরভা সুদ’ গ্যালারির ১৬ জন ভক্তকে একযোগে ইতালির সব স্টেডিয়ামে নিষিদ্ধ...
ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে আর বেশি দিন বাকি নেই, কিন্তু গানার্স ডেরায় নতুন উইংগারের ক্ষুধা যেন কিছুতেই মিটছে না! আক্রমণভাগকে আরও ধারালো ও অপ্রতিরোধ্য করতে মিকেল আর্তেতা একজন ম্যাচ উইনারকে যেকোনো...
ইতালীয় ফুটবলে গত ৭২ ঘণ্টা ধরে চলা তুলকালাম নাটকের পর অবশেষে পর্দা উঠল নতুন কোচের নাম নিয়ে! বিতর্কিতভাবে ইতালির জাতীয় দলের দায়িত্ব ছেড়ে সৌদি পাড়ি জমানো সেই রবের্তো মানচিনিই দ্বিতীয়বারের মতো ফিরছেন...
বেলজিয়ামের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ থেকে বিদায়ের ২৪ ঘণ্টাও কাটেনি, অথচ মাঠের সেই ফুটবলীয় হার রূপ নিল এক চরম নোংরা ভূ-রাজনৈতিক দ্বন্দ্বে। আমেরিকার এই লজ্জাজনক হারের পরপরই...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি প্রতিরোধ যোদ্ধারা সৌদি আরবের অবকাঠামো ও বিমানবন্দর লক্ষ্য করে নজিরবিহীন ও ভয়াবহ হামলা চালিয়েছে। সৌদির আকাশপথ এবং দেশটির অর্থনৈতিক প্রাণকেন্দ্র ও বিদ্যুৎ-জ্বালানি...
আগামী ১০ অক্টোবর দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ প্রতিবাদ সমাবেশকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে ভারতের জাতীয় রাজধানী। বিক্ষোভ কর্মসূচিতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) এবং রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনসহ বিভিন্ন খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক লজিস্টিকস...
বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর