ইলদিজের জন্য ১০০ মিলিয়ন ইউরোও যথেষ্ট নয়!

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৯:০০ এএম

ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে আর বেশি দিন বাকি নেই, কিন্তু গানার্স ডেরায় নতুন উইংগারের ক্ষুধা যেন কিছুতেই মিটছে না! আক্রমণভাগকে আরও ধারালো ও অপ্রতিরোধ্য করতে মিকেল আর্তেতা একজন ম্যাচ উইনারকে যেকোনো মূল্যে দলে ভেড়াতে মরিয়া।

কিন্তু সেই মিশন নিয়ে ইউরোপজুড়ে ঘাম ঝরিয়েও বারবার চরম ধাক্কা খাচ্ছে আর্সেনাল। এবার ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের তরুণ তুর্কি কেনান ইলদিজকে পেতে ১০০ মিলিয়ন ইউরোর বেশি খসাতে চাইলেও, স্পষ্ট ভাষায় দরজা বন্ধ করে মুখ ফিরিয়ে নিয়েছে ওল্ড লেডিরা!


আর্সেনালের এই উইঙ্গার শিকারের শুরুটা কিন্তু মোটেও মসৃণ ছিল না। প্রথমে মর্গ্যান রজার্সের জন্য প্রায় ৮০ মিলিয়ন পাউন্ড ঢালতে রাজি হয়েছিল লন্ডন ক্লাবটি। কিন্তু ঠিক তখনই মাঝে ছোঁ মেরে ১১৭ মিলিয়ন পাউন্ড দিয়ে রজার্সকে তুলে নিয়ে যায় চেলসি।

সেই বড় ধাক্কা সামলে আর্তেতার নজর গিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ মহাতারকা ভিনিসিয়াস জুনিয়রের ওপর! রিয়ালের সাথে চুক্তি নবায়ন প্রত্যাখ্যান করায় আর্সেনাল সভাপতি ও আর্তেতা সরাসরি ব্রাজিলিয়ান তারকার এজেন্টের সাথে দীর্ঘ আলোচনা চালিয়েছিলেন।

এমনকি ভিনিসিয়াসও লন্ডন আসার বিষয়টি নিয়ে গম্ভীরভাবে ভেবেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নিজের পুরনো ভালোবাসা মাদ্রিদেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং সেখানে ছয় বছরের এক মেগা চুক্তিতে স্বাক্ষর করে আর্সেনালের আশায় জল ঢেলে দেন!

ভিনিসিয়াস চ্যাপ্টার অফিশিয়ালি বন্ধ হয়ে যাওয়ার পরেই খাতা বের করে আর্সেনাল তাদের রাডারে নিয়ে আসে ২১ বছর বয়সী তুর্কি আন্তর্জাতিক তারকা কেনান ইলদিজকে।


বাঁ-উইং সামলানোর পাশাপাশি স্ট্রাইকারের ঠিক পেছনে প্লে-মেকার হিসেবে খেলার অসাধারণ ক্ষমতা থাকায় আর্তেতার ট্যাকটিক্যাল মাস্টারপ্ল্যানে ইলদিজ ছিলেন একদম নিখুঁত ফিট। গত জুনেই প্রথমবার ইলদিজের প্রতি আগ্রহ দেখিয়েছিল গানার্সরা, আর সাম্প্রতিক সপ্তাহে প্রস্তাব নিয়ে আবারও জুভেন্টাসের দরজায় কড়া নাড়ে তারা।

কিন্তু ইতালিয়ান সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গানার্সদের লোভনীয় প্রস্তাব এক লহমায় উড়িয়ে দিয়েছে জুভেন্টাস! তুর্কি এই জাদুকরকে ক্লাবটি তাদের ভবিষ্যতের সবচেয়ে বড় ভিত্তি ও অস্পর্শনীয় প্রপার্টি হিসেবে বিবেচনা করছে। জুভেন্টাস পরিষ্কার জানিয়ে দিয়েছে, অফারের অঙ্ক ১০০ মিলিয়ন ইউরো ছাড়িয়ে গেলেও ইলদিজকে বিক্রি করার কোনো প্রশ্নই ওঠে না!


গত ফেব্রুয়ারিতেই ইলদিজের সাথে চার বছরের নতুন চুক্তি সেরে নিজেদের অবস্থান পাথরের মতো শক্ত করে নিয়েছে তুরিনের বুড়িরা। তাকে বেচে রাতারাতি নগদ টাকা পকেটে তোলার কোনো ইচ্ছে ক্লাবের নেই; বরং ইলদিজকে কেন্দ্র করেই নিজেদের হারানো সাম্রাজ্য পুনর্দখলের ছক কষছে ইতালিয়ান জায়ান্ট।

ইলদিজকে ছিনিয়ে আনা প্রায় অসম্ভব হয়ে পড়ায় আর্সেনালকে এখন বিকল্প গন্তব্যের কথা ভাবতে হচ্ছে। গানার্সদের সেই হিটলিস্টে এই মুহূর্তে ওপরের দিকে রয়েছেন ব্র্যাডলি বারকোলা, নিকো উইলিয়ামস এবং ইলিম্যান এনদিয়ায়ে।

পিএসজির বারকোলাকে পেতে লিভারপুলের সাথে জোর লড়াইয়ে নেমে অলরেডি প্লেয়ারের প্রতিনিধির সাথে যোগাযোগ স্থাপন করেছে আর্সেনাল। তবে এবারও স্বস্তির খবর নেই! ফরাসি এই সেনসেশনকে ছাড়তে প্যারিস সেইন্ট জার্মেইন এক অবিশ্বাস্য ১৪০ থেকে ১৫০ মিলিয়ন ইউরো (প্রায় ১২৮ মিলিয়ন পাউন্ড) দাবি করে বসে আছে। ফলে ট্রান্সফার উইন্ডোর শেষ মুহূর্তে আর্সেনাল কোনো বড় ধামাকা ঘটাতে পারে নাকি শূন্য হাতেই ফিরতে হয়, তা দেখতে মুখিয়ে আছে ফুটবল দুনিয়া!

তথ্যসূত্র: গোল ডটকম

একাত্তর/এআরএস
মাঠে দুর্দান্ত পারফর্ম করে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও মাঠের বাইরের অপরাধে এবার মারাত্মক ধসের মুখে ইউরোপীয় ফুটবলের পরাশক্তি ম্যানচেস্টার সিটি!
ইত্তিহাদ স্টেডিয়ামে আন্টোয়ান সেমেনিয়োর জোড়া গোল এবং আর্লিং হালান্ডের শেষ মুহূর্তের নিপুণ ফিনিশিংয়ে সান্ডারল্যান্ডকে ৫-৩ গোলের রোমাঞ্চকর এক গোলবন্যায় হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে...
প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আর্সেনালের উড়ন্ত সূচনায় যেন এক বালতি ঠাণ্ডা পানি ঢেলে দিল ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন। শনিবারে নিজেদের ঘরের মাঠে একের পর এক আক্রমণে বর্তমান চ্যাম্পিয়নদের একেবারে...
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে নাটকের পর নাটক মঞ্চস্থ হয়েছে, আর সেই মহানাটকের শেষ অঙ্কে সব আলো কেড়ে নিলেন আর্লিং হালান্দ! রোববার ১০ জনের ম্যানচেস্টার সিটিকে ১-০...
আগামী ১০ অক্টোবর দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ প্রতিবাদ সমাবেশকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে ভারতের জাতীয় রাজধানী। বিক্ষোভ কর্মসূচিতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) এবং রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনসহ বিভিন্ন খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক লজিস্টিকস...
বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু...
দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর