নাইজেরিয়ার সাথে ম্যাচ নিয়ে যা বললেন লুসি

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৯:১১ পিএম

নাইজেরিয়াকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে নিজের মন্তব্য জানালেন ইংল্যান্ডের তারকা ফুটবলার লুসি ব্রোঞ্জ। 

লুসি ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা আরও দিতে পারি। আমরা অত্যন্ত প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে একটি দুর্দান্ত দল। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা পরবর্তী রাউন্ডে পৌঁছেছি। প্রথম খেলায় আমাদের সেরা পারফরম্যান্স দেয়ার কোনো মানে নেই। আমরা এই পারফরম্যান্স কোয়ার্টার ফাইনালের জন্য বাঁচিয়ে রাখতে পারি।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রতিটি খেলায় তৈরি হয়েছি। প্রতিটি খেলায় কিছু না কিছু অর্জন করেছি। ডেনমার্কের খেলায় আমরা আমাদের মূল খেলোয়াড় কেইরাকে হারিয়েছি। চীনের খেলায় আমরা খেলার গঠন পুরোপুরি বদলে দিয়েছিলাম। আজ আমরা একটি লাল কার্ড পেয়েছি। আমরা প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেছি এবং এগিয়েছি। আমি মনে করি না, অন্য দল এমন প্রতিকুল পথ অতিক্রম করতে পেরেছে। একই সময়ে, আজ আমরা আমাদের পারফরম্যান্সে খুশি নই।’

image


গোল ডট কম জানায়, মেয়েদের ফুটবল বিশ্বকাপের নক আউট পর্বে দ্বিতীয় সেরা দল হিসেবে ইংল্যান্ড মুখোমুখি হয়েছিলো নাইজেরিয়ার সাথে। লরেন জেমস লাল কার্ড পাওয়ায় ১০ জন নিয়েই পুরো ম্যাচে ইংল্যান্ডকে খেলতে হয়েছে। শেষ পর্যন্ত দুই দল গোল শূন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

নাইজেরিয়ার সাথে খেলায় ইনজুরি থেকে মাঠে নামা ওয়ালশ ফিরে আসে। তবে ওই ম্যাচে জেমসের লাল কার্ডের কারণে ইংল্যান্ডকে শেষ আটে তাদের একজন তারকা খেলোয়াড় ছাড়াই খেলতে হবে।

 

একাত্তর/পিএজে/কেএসএইচ

বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড জাতীয় দলের হয়ে এক মৌসুমে ৭৩ গোলের এক অবিশ্বাস্য কীর্তি গড়ে ২০২৫-২৬ মৌসুমকে নিজের জীবনের সেরা সময় হিসেবে অভিহিত করেছেন হ্যারি কেইন। মাঠের এই গোলবন্যার পর মর্যাদাপূর্ণ...
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর মাঠের ব্যানার বিতর্কে ফিফার তদন্তের মুখে রয়েছে আর্জেন্টিনা। কিন্তু তাতে কী আসে যায়? ফিফার শাস্তির শঙ্কা ও তদন্তের তোয়াক্কা না করে এবার আগুনে নতুন করে...
বিশ্বকাপ ফুটবলের শেয়ার বা মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার বিতর্কিত পরিকল্পনা হাতে নিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার এই উচ্চাকাঙ্ক্ষী বাণিজ্যিক উদ্যোগের...
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
ব্যবস্থাপনার নানা ত্রুটি, আবাসন ও পরিবহন সংকট এবং বিরূপ আবহাওয়ার রক্তচক্ষু উপেক্ষা করেই শনিবার থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসের। দীর্ঘ ৩২...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর