ড্র দিয়ে মৌসুম শুরু বার্সেলোনার

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১২:০২ পিএম

ড্র দিয়ে মৌসুম শুরু করলো লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। স্থানীয় সময় রোববার গেটাফের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে জাভির দল।

পুরো ম্যাচে ছিল লাল কার্ডের ছড়াছড়ি। ৩ লাল কার্ডের ম্যাচে গোলের দেখা পায়নি কোনও দল। প্রথমার্ধে লাল কার্ড দেখেন বার্সার রাফিনহা। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৫ মিনিটে লাল কার্ড দেখেন গেটাফের মাতা। তাদের সাথে এই ম্যাচে লাল কার্ডের ভাগিদার হন বার্সেলোনা কোচ জাভিও।

আরও পড়ুন : শেষ ম্যাচ জিতে সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের

প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বার্সা। গেটাফেকেও আক্রমনের কোন সুযোগ দেয়নি কাতালানরা। ম্যাচের ৭৫ ভাগ সময় বল দখলে রেখেছে স্প্যানিশ জায়ান্টরা।

এদিকে, এ নিয়ে গেটাফের মাঠে টানা ৪ ম্যাচ গোলশূন্য জাভির দল।


একাত্তর/পিএজে

ইস্তাম্বুলের আলী সামি ইয়েন স্টেডিয়ামের অগ্নিগর্ভ পরিবেশে প্রথমার্ধের কঠিন সময় পেছনে ফেলে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে বার্সেলোনা। মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের উত্তেজনাপূর্ণ ম্যাচে...
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
স্প্যানিশ লা লিগায় মৌসুমের প্রথম ডার্বিতে মেত্রোপলিতানো স্টেডিয়ামকে রক্তলাল অগ্নিকুণ্ডে পরিণত করে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে ধুলো খাইয়ে দিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। আলেজান্দ্রো...
অধিনায়ক রাফিনহার হ্যাটট্রিকের ঝলকে সেভিয়ার ঘরের মাঠে ১-৩ গোলের উড়ন্ত জয় নিয়ে লা লিগায় নিজেদের জয়ের ধারা অক্ষুণ্ণ রাখল বার্সেলোনা। ম্যাচের শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়লেও ব্রাজিলিয়ান উইঙ্গার...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর