মেসি জাদুতে প্রথমবার ফাইনালে ইন্টার মায়ামি

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১২:৪৫ পিএম

লিগস কাপের সেমিফাইনালে ফিলাডেলফিয়াকে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে মেসির ইন্টার মায়ামি। এই ম্যাচেও গোলের দেখা পেয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।

বাংলাদেশ সময় বুধবার ভোরে যুক্তরাষ্ট্রের সুবারু পার্কে অনুষ্ঠিত হয় ম্যাচটি। এই ম্যাচে জয়ের ফলে প্রথমবারের মতো লিগস কাপের ফাইনালে উঠলো ইন্টার মায়ামি। 

মায়ামির হয়ে গোল করেন জোসেফ মার্টিনেজ, লিওনেল মেসি, জর্ডি আলবা ও ডেভিড রুইজ। ফিলাডেলফিয়ার হয়ে একমাত্র গোলটি করেন আলেজান্দ্রো বেদোয়া। 

সেমিফাইনাল ম্যাচের আগে মেসির চোটের কারণে মাঠে নামা নিয়ে শঙ্কা দেখা দেয়। তবে সবকিছু উড়িয়ে মায়ামির জার্সিতে টানা ছয় ম্যাচ খেলতে মাঠে নামেন তিনি। বিশ্বকাপজয়ী তারকা শুধু মাঠেই নামেননি, টানা ছয় ম্যাচে গোল করে লিগস কাপে অনন্য রেকর্ড গড়েছেন। 

image


ম্যাচ শুরুর ২০ মিনিটেই ফিলাডেলফিয়ার জালে জোড়া আঘাত হানে ইন্টার মায়ামি। ৩ মিনিটে গোল করেন জোসেফ মার্তিনেজ। আর ২০ মিনিটে স্কোরশিটে নাম তোলেন লিও মেসি। 

বিরতির আগে আরও এক গোল হজম করে ফিলাডেলফিয়া। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ইন্টার মায়ামি। যদিও ৭৩ মিনিটে আলেজান্দ্রো বেদোয়া ডান পায়ের নিখুঁত শটে ব্যবধান ৩-১ করেন।

৮৪ মিনিটে রুইজের গোলে ব্যবধান আরও বাড়ায় মায়ামি। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় বড় জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা। আর তাতেই ৪-১ গোলের বড় জয় নিয়ে ফাইনালে পা রাখে লিওনেল মেসির দল।


একাত্তর/এসজে

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
২০১৬ সালে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেই কোপা আমেরিকার ফাইনাল হেরে যখন কান্নায় ভেঙে পড়েছিলেন লিওনেল মেসি, তখন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়ে তিনি বলেছিলেন, আমার পক্ষে যা করা সম্ভব...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন, আর তা নিয়ে গোটা দুনিয়াজুড়ে উন্মাদনা এখন চরমে! লাতিন বনাম ইউরোপীয় ফুটবলের এই ধ্রুপদী লড়াইয়ের চেয়েও...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর