ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে ছিটকে গেলেন অ্যান্ডি মারে

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৪ পিএম

ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়লেন অ্যান্ডি মারে। বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভের কাছে এই ব্রিটিশ তারকা হেরেছেন ৩-০ সেটে। নিউ ইয়র্কের ফ্লাশ মিডোতে মারে এদিন কোন প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেন নি।

তিনটি গ্র্যান্ডস্ল্যামের মালিক এ বারের ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডই পার হতে পারলেননা। গ্রিগর দিমিত্রভের বিরুদ্ধে স্ট্রেট সেটে হারলেন মারে। দু’ঘণ্টা ৪৬ মিনিট সময় নিয়ে তাকে দিমিত্রভ হারালেন ৬-৩, ৬-৪, ৬-১ গেমে।

২০১৯ এ কনুইয়ে সার্জারির পর শিরোপা দূর, মেজর টুর্নামেন্টেগুলোর কোনটিতেই শেষ ষোলতে নাম লেখাতে পারেন নি অ্যান্ডি মারে। হারের পর মারে জানিয়েছেন এই লেভেলে খেলা অবিশ্বাস্যভাবে চ্যালেঞ্জিং। অনেকটা আক্ষেপ করেই বলেন, যেসব অর্জনের দাবিদার তিনি তার জন্য হয়তো তাকে আরও পরিশ্রম করতে হবে।তবে হারলেও দিমিত্রভকে অভিনন্দন জানাতে ভোলেন নি সাবেক এই নাম্বার ওয়ান।

একাত্তর/পিএজে
মাত্র ১৫ বছর বয়সেই টেনিস দুনিয়ায় নিজের আগমনী বার্তা দিয়ে রেখেছিলেন রুশ টেনিস বিস্ময় মিরা আন্দ্রেভা। আর ১৯ বছর বয়সে পা রাখতেই নিজেকে প্রতিষ্ঠিত করলেন গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হিসেবে। শনিবার...
স্পেনের রাজধানী মাদ্রিদে সোমবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়া বিশ্বের অস্কারখ্যাত 'লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস' অনুষ্ঠিত হয়েছে। টেনিস তারকা কার্লোস আলকারাজ ও আরিনা সাবালেঙ্কা যথাক্রমে...
২৪ তম গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়েছেন নোভাক জোকোভিচ। ইউএস ওপেনের ফাইনালে মেদভেদেভকে হারিয়েছেন তিনি।
ইউএস ওপেনে নারী এককের ফাইনালে বাজিমাত করলো কোকো গফ। আরিনা সাবালেঙ্কাকে ২-১ সেটে হারিয়ে প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলো এই আমেরিকান ।
২০২২ সালে শেখ হাসিনার সরকারের আমলে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচারস্বত্ব কেনার নামে বড়ো অঙ্কের অর্থ লোপাট হয়েছিলো বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তবে বর্তমান সরকার কোনো...
২০১৩ সালের পাঁচ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখার কাছে জমা দেওয়া...
চলতি বছরের শুরুতে কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘ফিনালিসিমা’- যেখানে মুখোমুখি হওয়ার কথা ছিল দক্ষিণ আমেরিকা ও ইউরোপের দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেনের। কিন্তু ইরান ও মার্কিন-ইসরাইলি সামরিক...
এবারের বিশ্বকাপে একদল ফুটবল ভক্তের অংকটা একদম পরিষ্কার ও সরল- আর্জেন্টিনা যার বিপক্ষেই খেলবে, সমর্থন করতে হবে সেই দলকেই! এই ‘অ্যান্টি-আর্জেন্টিনা’ বা আর্জেন্টিনা-বিদ্বেষী হিড়িকের চক্করে পড়ে ভক্তরা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর