তৃতীয় রাউন্ডে অবিশ্বাস্য প্রত্যাবর্তন জোকোভিচের

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৫ পিএম

ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে অপ্রত্যাশিত জয় পেয়েছেন নোভাক জোকোভিচ। কঠিন প্রতিদ্বন্দ্বিতার পর স্বদেশি লাসলো জেরেকে হারিয়েছেন জোকোভিচ।

শনিবার আর্থার অ্যাশ স্টেডিয়ামে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডের খেলায় জোকোভিচের কাছে ৩–২ সেটে হেরেছেন লাসলো জেরে।

লাসলো প্রথম দুই সেটে জিতে খাঁদে ফেলে দিয়েছিলেন জোকোভিচকে। তবে জোকোভিচের হার না মানা প্রত্যয় এবং অভিজ্ঞতার ফলে জয় পাওয়া সম্ভব হয়নি লাসলোর পক্ষে।

দ্বিতীয় সেটের পরই জেগে ওঠেন জোকোভিচ। পরের সেটগুলোতে একাই দাপিয়ে বেড়িয়েছেন। ৬–১ ও ৬–১ গেমে জিতে সমতায় ফেরেন জোকোভিচ। এরপর শেষ সেটে ৬–৩ গেমে উড়িয়ে দেন  লাসলোকে।

জয়ের পর লাসলোর প্রশংসা করে জোকোভিচ বলেছেন, এ ম্যাচটি ছিলো কয়েক বছরের মধ্যে আমার খেলা সবচেয়ে কঠিন ম্যাচগুলোর একটি। আমি লাসলোকে অনেক কৃতিত্ব দিবো। কারণ, আজ সে আমার দেখা তার সেরা টেনিস খেলেছে।

চতুর্থ রাউন্ডে জোকোভিচ মুখোমুখি হবেন ক্রোয়েশিয়ার বোর্না গোজোর। গোজো ফ্ল্যাশিং মিডোয় ৬–৪, ৬–৩ ও ৬–২ গেমে হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের জিরি ভেসেলিকে। বোর্না গোজো র‍্যাঙ্কিংয়ের ১০৫ নম্বরে আছেন।

একাত্তর/পিএজে
মাত্র ১৫ বছর বয়সেই টেনিস দুনিয়ায় নিজের আগমনী বার্তা দিয়ে রেখেছিলেন রুশ টেনিস বিস্ময় মিরা আন্দ্রেভা। আর ১৯ বছর বয়সে পা রাখতেই নিজেকে প্রতিষ্ঠিত করলেন গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হিসেবে। শনিবার...
স্পেনের রাজধানী মাদ্রিদে সোমবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়া বিশ্বের অস্কারখ্যাত 'লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস' অনুষ্ঠিত হয়েছে। টেনিস তারকা কার্লোস আলকারাজ ও আরিনা সাবালেঙ্কা যথাক্রমে...
২৪ তম গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়েছেন নোভাক জোকোভিচ। ইউএস ওপেনের ফাইনালে মেদভেদেভকে হারিয়েছেন তিনি।
ইউএস ওপেনে নারী এককের ফাইনালে বাজিমাত করলো কোকো গফ। আরিনা সাবালেঙ্কাকে ২-১ সেটে হারিয়ে প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলো এই আমেরিকান ।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর