ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় মেসি, হলান্ড

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৯ পিএম

২০২৩ ব্যালন ডি’অর পুরস্কারের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। ক্যারিয়ারে ৮ম বারের মত ব্যালন ডি'অর জেতার দৌড়ে আছেন লিওনেল মেসি।

ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’  বুধবার ব্যালন ডি অ’র ২০২৩–এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। ৩০ জনের এ সংক্ষিপ্ত তালিকায় মেসির সাথে দৌরে আছেন আর্লিং হলান্ড।

আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোয় এবারো ফেভারিট লিওনেল মেসি। ক্লাব পর্যায়েও ভালো  সময় গিয়েছে মেসির। মেসির সদ্য সাবেক দল পিএসজি গতবার জিতেছিলো লিগ শিরোপা। মেসিসহ আর্জেন্টিনা জাতীয় দল থেকে এ তালিকায় জায়গা পেয়েছেন মোট ৪ জন ।

এদিকে, গেলো মৌসুমে ম্যানচেস্টার সিটিকে ট্রেবল শিরোপা জেতানোয় যোগ্য প্রতিদ্বন্দী ধরা হচ্ছে আর্লিং হালান্ডকে। এ ম্যানচেস্টার সিটি তারকা পুরষ্কার জেতার দৌরে সবচেয়ে বেশি এগিয়ে থাকবেন। গত মৌসুমে ৫৩ ম্যাচে ৫২ গোল করেন এই ফরোয়ার্ড। কিছুদিন আগে হয়েছেন উয়েফার বর্ষসেরা ফুটবলার।

এছাড়াও ত্রিশ জনের সংক্ষিপ্ত তালিকায় উঠে এসেছে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়া কিলিয়ান এমবাপেও। তবে তালিকায় নেই ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার জুনিয়রের নাম। ইউরোপ ছেড়ে এখন সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলায় বাদ পড়েছেন রোনালদো।

ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা:

ভিক্টর ওসিমেন, কিলিয়ান এমবাপে, লুকা মড্রিচ, হ্যারি কেইন, রবার্ট লেভানডস্কি, আন্তোনিও গ্রিজমান, লাউতারো মার্তিনেজ, লিওনেল মেসি, রদ্রি, মার্টিন ওডেগার্ড, আর্লিং হলান্ড, ইকাই গুনদোয়ান, হুলিয়ান আলভারেজ, ইয়াসিন বোনো, ভিনিসিয়ুস জুনিয়র, করিম বেনজেমা, মোহামেদ সালাহ, জামাল মুসিয়ালা, জাস্কো গার্ভাদিওল, আন্দ্রে ওনানা, কোলো মুয়ানি, জুড বেলিংহ্যাম, কেভিন ডি ব্রুইনা, বার্নার্দো সিলভা, বুকায়ো সাকা, এমি মার্টিনেজ, নিকোলাস বারেল্লা, রুবেন দিয়াজ, কাভিচা কাভারাৎসখেলিয়া, কিম মিন-জে।

একাত্তর/পিএজে
মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে ইন্টার মায়ামির প্রথমবার 'কাম্পিওনেস কাপ' জয়ের রাতে এক রাজকীয় কীর্তি গড়েছেন লিওনেল মেসি। ক্লাবটির হয়ে নিজের ১০০তম গোলটি উদযাপন করার পর এই ৩৯ বছর বয়সী...
আমেরিকার পেশাদারি ফুটবলের আসর মেজর লিগ সকারের (এমএলএস) শীর্ষস্থানের লড়াইয়ে যেন বড়সড় ধাক্কা খেল ইন্টার মায়ামি। শনিবার রাতে ন্যাশভিলের ঘরের মাঠে ৪-১ গোলের বিশাল ব্যবধানে চূর্ণ হয়েছে বর্তমান...
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে দুর্নীতি তদন্তের পর, আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 
পাঁচদিনের শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ ‘থাং শান’, ‘দা ছিং’ ও  ‘থাই হু’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
ইরানে চলমান মার্কিন আগ্রাসনে কয়েকটি ঘটনায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে বলে দাবি করেছে জাতিসংঘের ইরানবিষয়ক স্বাধীন আন্তর্জাতিক তথ্য-অনুসন্ধান মিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর