পাকিস্তানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ। পাকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে বাংলার দামাল ছেলেরা। সুপার সানডেতে হাইভোল্টেজ ফাইনালে লাল সবুজের প্রতিপক্ষ ভারত।
থিম্পুর চাংলিমাথান স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ছয় মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল পাকিস্তান। কিন্তু বাংলাদেশের খুব বেশি সময় লাগেনি ম্যাচে ফিরতে। ১৪ মিনিটে মোর্শেদের গোলে সমতা ফেরায় বাংলাদেশ। ৩০ মিনিটে সাইদের গোলে বাংলাদেশ এগিয়ে যায় ২-১ গোলে।
দ্বিতীয়ার্ধে পাকিস্তান চেষ্টা করলেও ম্যাচে ফিরতে পারেনি। ২-১ গোলের জয়ে ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ।
২০১৫ সালে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছিলো বাংলাদেশ। এরপর ২০১৮ সালে অনূর্ধ্ব-১৫ সাফের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
নেইমারের মাইলফলকের ম্যাচে বলিভিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল