নারীদের হাতে পাকিস্তান বধ, প্রথম পদক পেলো বাংলাদেশ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৮ এএম

এশিয়ান গেমসের এই আসরে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছে নারী ক্রিকেট দল। 

সোমবার হাংজুর পিংফেং ক্যাম্পাস ক্রিকেট ফিল্ডে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে হারিয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা। পাঁচ উইকেটে জয়ে ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ। 

টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাব দিতে নেমে ১০ বল হাতে রেখে পাঁচ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায় টাইগ্রেসরা।

পাকিস্তানকে ইনিংসের পঞ্চম বলেই ধাক্কা দেন মারুফা আক্তার। শাওয়াল জুলফিকার শূন্য রানে বোল্ড হন। পরের ওভারে আরেক ওপেনার আমিনকে (১) মারুফার ক্যাচ বানান নাহিদা আক্তার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান।

১৫তম ওভারে জোড়া আঘাত করেন স্বর্ণা আক্তার। শেষ ওভারে আরও একটি উইকেট নিয়ে তিনি বাংলাদেশের সফল বোলার। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন আলিয়া রিয়াজ। এছাড়া অধিনায়ক নিদা দার ১৪ রানে উল্লেখযোগ্য অবদান রাখেন।

ছোট রান তাড়া করতে গিয়ে ২৭ রানে জুটি ভাঙে বাংলাদেশের। ১৩ রান করেন শামীমা। নাশরা সান্ধুর টানা তিন ওভারে তিন উইকেট নিলে বিপদে পড়ে বাংলাদেশ।

পাওয়ার প্লে শেষ হওয়ার পর সাথি ১৩ রানে নাশরার শিকার। নিজের পরের দুই ওভারে পাকিস্তানি বোলার ফেরান নিগার (২) ও সোবহানা মোস্তারিকে (৫)। বাংলাদেশ এই বিপদ কাটিয়ে ওঠে স্বর্ণার ব্যাটে হাল ধরেন। জয় থেকে ৮ রান দূরে থাকতে তার সঙ্গী রিতু ৭ রানে থামেন। বাকি পথ পাড়ি দেন স্বর্ণা ও সুলতানা খাতুন। স্বর্ণা ইনিংস সেরা ১৪ রানে অপরাজিত ছিলেন। 

এদিকে ৯ বছর পর এশিয়ান গেমসে পদক পেলো নারী ক্রিকেট দল। এর আগে ২০১৪ সালের ফাইনালে পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশ রৌপ্য পদক জিতেছিল। এবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সেই দলকে হারিয়ে ব্রোঞ্জ জিতলো। এই টুর্নামেন্টে তৃতীয়বার পদক পেলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। ২০১০ সালে চীনে প্রথমবার তাদের গলায় ওঠে ‍রূপার পদক। ওইবারও ফাইনালে তারা পাকিস্তানের কাছে হেরে রানার্সআপ হয়।

একাত্তর/এসি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর