সাফ অনূর্ধ্ব–১৯ নারী ফুটবল

নাটকীয়তা ভরা ম্যাচে যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ-ভারত

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৩ পিএম

অবশেষে এলো সেই নাটকীয় সিদ্ধান্ত। প্রায় ৫ ঘণ্টার উত্তেজনা আর বিতর্কের পর অনূর্ধ্ব-১৯ সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ভারত, দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকার পর সরাসরি টাইব্রেকারে গড়ায় ম্যাচ। এরপর টাইব্রেকারেও ১১-১১ গোলে অমীমাংসিত থাকে খেলা। তারপরই শুরু হয় নাটক।

শিরোপা নির্ধারণে টস করার সিদ্ধান্ত নেন ম্যাচ কমিশনার। টসের ভাগ্য পরীক্ষায় জিতেই শিরোপা জয়ের উদযাপন করতে থাকে ভারত। কিন্তু তাতে আপত্তি করে বসে বাংলাদেশ। টসের মাধ্যমে শিরোপা নির্ধারণের সিদ্ধান্ত বর্জন করে বাংলাদেশ। পরে ভুল বুঝতে পেরে ফলাফল বাতিল করে ম্যাচ কমিশনার। কিন্তু তা না মেনে মাঠ ছাড়ে ভারত। 

একবার শোনা যায়, ভারতকে মাঠে ফেরার জন্য ৩০ মিনিট সময় দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে তারা না এলে বাংলাদেশকে বিজয়ী ঘোষণা করা হবে। তবে শেষ পর্যন্ত সেই অবস্থান থেকে সরে আসে কর্তৃপক্ষ। 

শেষমেশ সিদ্ধান্ত বদলান কমিশনারও। দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

আরবিএস
বিশ্বকাপের ঢোল বাজতেই ভারতের ফুটবল-পাগল রাজ্য কেরালায় উন্মাদনার পারদ চড়চড় করে তুঙ্গে উঠেছে। তবে এবার কেরালাবাসী যা করে দেখাল, তা দেখে স্বয়ং লাতিন আমেরিকার ফুটবল ভক্তদেরও চোখ ছানাবড়া হতে বাধ্য!...
২৩ বছর আগে ব্লুমফন্টেইনে চামিন্দা ভাসের করা সেই ক্ষত এখনও ভোলেনি দেশের ক্রিকেটপ্রেমীরা। ওডিআই বিশ্বকাপের প্রথম তিন বলে তিনি উইকেট হারিয়ে সেদিন ক্রিকেটবিশ্বে এক অনাকাঙ্ক্ষিত ‘ট্র্যাজেডি’র জন্ম...
২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে স্বাগতিকরা দারুণ পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে হারিয়েছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মোসাদ্দেক হোসেন সৈকতের ক্যারিয়ার-সেরা বিধ্বংসী ব্যাটিং এবং তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর জোড়া অর্ধশতকে লড়াকু সংগ্রহ দাঁড়িয়ে করেছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর