নেইমারের চুলে নতুন ছাট, সোনালী রঙের সঙ্গে করেছেন বেণীও

আপডেট : ১৬ জুলাই ২০২১, ০৯:৩৪ পিএম

ব্রাজিল তারকা নেইমারের চুলের নতুন নতুন স্টাইলের করার জন্য আগেও খবরের শিরোনামে থাকতেন। রাশিয়া বিশ্বকাপেও নেইমার মাথায় দেখা গিয়েছিল নতুন ছাট। এবার আবার নতুন হেয়ার কাটিং নিয়ে হাজির নেইমার। ব্রিটিশ গণমাধ্যম দি সান জানিয়েছে, মাঠে এবং মাঠের বাইরে কথার ঝড় তোলা এই তারকা এবার নতুন হেয়ারকাট দিয়ে কতটা ঝড় তুলতে পারেন সেটাই দেখার।

কোপার পরে নতুন লুকে ভক্তদের সামনে এলেন তিনি। একেবারে বোল্ড ব্রাইডেড লুক। চুলে করেছেন নতুন স্টাইল। এই মুহূর্তে ব্রাজিলে ছুটি কাটানো নেইমার নিজের চুলে সোনালি রঙের করে বেঁধেছেন বেণীও। 

image


এর আগে বিশ্বকাপে নেইমার নুডুলস হেয়ারকাটিং নিয়ে একবার হাজির হয়েছিলেন। সেইবার তার চুলের স্টাইল নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ তোলপাড় শুরু হয়েছিল। 

নেইমারের নতুন চুলের এই ছাটের কোনো কারণ এখনও জানা যায়নি। অবশ্য সবকিছুরই যে কারণ থাকতে হবে সেই ব্যাপারটাও মানেন না নেইমার। তবে তার এই নতুন স্টাইল নজরে পড়েছে অনেকেরই। অবাকও হয়েছেন কেউ কেউ। নেইমারের এই নতুন লুক সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে।

image


ভক্তরা তার নতুন এই স্টাইলের ছবি সোশ্যাল মিডিয়াতে আগুনের মতো ছড়িয়ে দিচ্ছেন। নেইমার জানেন তার নতুন এই স্টাইল শীঘ্রই বিশ্বে ছড়িয়ে যাবে। তবে এই লুক নিয়ে নেটিজেনরা মজা করতে ছাড়েননি। তারা ইতিমধ্যেই নানা রকমের মিম তৈরি করে ফেলেছেন।

একাত্তর/এসি

উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
অ্যালেকজান্ডার ইসাকের ৯ মিনিটের সেই ঝোড়ো তাণ্ডবে ইপসউইচ টাউনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল লিভারপুল। নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর