কাল ২য় ওডিআই: ব্যাটসম্যানরা আরও সতর্ক হবে, আশা ব্যাটিং কোচের

আপডেট : ১৭ জুলাই ২০২১, ১০:১৯ পিএম

দারুণ মেমেন্টাম নিয়ে আগামীকাল জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে’তে মাঠে নামছে টাইগাররা। এদিকে ১৫৫ রানের বড়ো মার্জিনের জয়ে সিরিজ শুরু জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব-নিকাশ সমানে সমান। বরাবরের মতো ব্যর্থ ছিল মিডল অর্ডার। তবে লোয়ার মিডল রিয়াদ-আফিফের দৃঢ়তা আর ওপেনিংয়ে দায়িত্বশীল লিটনের ব্যাটে হারারেতে নিজেদের রেকর্ড রানের চূড়া ছুঁয়েছিল বাংলাদেশ।

তবে সবকিছু সহজ করে দিয়ে স্পটলাইট নিজের করে নিয়েছেন একজন সাকিব আল হাসান। সুপার লিগে প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমে সাকিব বল হাতে ধসিয়ে দিয়েছেন প্রতিপক্ষের ইনিংস। 

তাসকিন, শরিফুল, সাইফুদ্দিনরাও অবিচার করেননি নিজেদের নামের প্রতি। আর তাই বোলিং ডিপার্টমেন্ট নিয়ে অন্তত ভারমুক্ত টাইগার ম্যানেজমেন্ট। তবে ব্যাটিং দুশ্চিন্তা এড়ানোর সুযোগ কোথায়? তামিম, সাকিব, মিঠুন, মোসাদ্দেক চার ব্যাটসম্যানের উইলো থেকে এসেছে মাত্র ৪৩ রান। মাত্র এক সিরিজের জন্য দায়িত্ব পাওয়া ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স ব্যাটিং ব্যর্থতার পরও ইতিবাচক।

প্রিন্স বলেন, ওয়ানডে সিরিজের শুরুটা অনেকটা টেস্টের প্রথম দিনের মতো ছিল। আকাশ মেঘাচ্ছন্ন ছিল, উইকেটে এক্সট্রা বাউন্স ছিল। ব্যাটসম্যানরা শরীর থেকে অনেক দূরের বল তাড়া করতে গিয়ে আউট হয়েছে। সবচেয়ে ভালো দিক হলো এটা নিয়ে তাদের মধ্যে খারাপ লাগা কাজ করছে। আমি নিশ্চিত সামনে তারা আরও সতর্ক হবেন।

এদিকে দ্বিতীয় ওয়ানডেতে একাদশে বড়ো পরিবর্তনের আসছেনা। বোলিং ইউনিটে তিন পেসার আর দুই স্পিনারের সফল তত্ত্ব থেকে বের হওয়ার সম্ভাবনা নেই। লিটন দাসের ইনজুরি না খেলার মতো না হলেও, উইকেটের পেছনে তিনি থাকবেন কিনা সেই সিদ্ধান্ত হবে শেষ মুহূর্তে। তবে ব্যাটসম্যান লিটনের দায়িত্ববোধ আর বদলে যাওয়ায় মুগ্ধ গুরু প্রিন্স।

আরও পড়ুন: কোরবানির ঈদের পর বিধিনিষেধ আরও কঠোর হবে: ফরহাদ হোসেন

লিটন সম্পর্কে অ্যাশওয়েল প্রিন্স বলেন,  সে একজন আগ্রাসী ব্যাটসম্যান। সেঞ্চুরিটা তার পাওনা ছিল। তবে যেভাবে সে শতক হাঁকিয়েছে সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। নিজেকে গুটিয়ে রাখা, শট সিলেকশনে নিয়ন্ত্রিত হওয়ার ব্যাপারগুলো চোখে পড়বে। আপনি তখনই ভালো ব্যাটসম্যান যখন পরিস্থিতির চাহিদা মিটিয়ে ব্যাটিং করতে পারবেন।

কন্ডিশন সম্পর্কে তিনি জানান, হারারেতে শীতের দাপট বাড়ছে। রোববার সেটা আরও বাড়বে। সকালের আকাশে থাকবে মেঘের আনাগোনা।

একাত্তর/এসি

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা মানেই কি শুধু মাঠের লড়াই আর প্রিয় দলের জার্সি গায়ে সমর্থকদের উন্মাদনা? একদমই না! বিশ্বকাপের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে একের পর এক বিচিত্র ও রোমাঞ্চকর ভবিষ্যদ্বাণী। ২০১০...
ভারতীয় ক্রিকেটে এক চরম এবং নজিরবিহীন নাটকীয়তার জন্ম হলো। ঘরের মাঠে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর মাত্র তিন মাস পরেই অধিনায়কত্ব খোয়াতে হচ্ছে সূর্যকুমার যাদবকে। শুধু তা-ই নয়, ক্রিকেট মহলে বড়সড়...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর