ক্রিকেট ছেড়ে বরং নাটক শুরু করো: ওয়াসিম আকরাম

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৭:০৮ পিএম

ক্রিকেট মানেই উত্তেজনা। গ্যালারিতে থাকা দর্শক থেকে মাঠের ক্রিকেটার কেউই বাদ যান না সে উত্তেজনার খপ্পর থেকে। তাই অনেক সময় বিচিত্র ধরনের উদযাপন করে থাকেন ক্রিকেটাররা। সে তুলনায় আব্দুল্লাহ শফিকের উদযাপনটা খুব একটা দৃষ্টিকটু ছিলো না, কিন্তু তাতেও চটেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। 

‘ক্রিকেট ছেড়ে বরং নাটক শুরু করো’ -পাকিস্তানি ক্রিকেটার আবদুল্লাহ শফিককে এমনই সাজেশন দিয়েছেন সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম।

পাকিস্তান সুপার লিগের ম্যাচে গেলো বৃহস্পতিবার ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল লাহোর কালান্দার্স। ম্যাচে বেশ ভালো এক ক্যাচ নিয়েছেন লাহোরের আবদুল্লাহ শফিক। ক্যাচ নিয়েই শফিকের সেলিব্রেশন, আর বেধেছে বিপত্তি। ক্যাচ নিয়ে একেবারে গ্যালারির দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে সবাইকে তিনি চুপ থাকতে বলেন শফিক। আর এই উদযাপন নিয়ে বেজায় চটেছেন ওয়াসিম আকরাম। 

আবদুল্লাহ শফিকের এমন উদযাপন আকরামের কাছে অভিনয় মনে হয়েছে। সর্বকালের অন্যতম সেরা এই পেসার তাই শফিককে ক্রিকেট ছেড়ে নাটকে নাম লেখাতে বলেছেন। 

শুধু তাই নয় কড়া সমালোচনা করে সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে শফিকের বাজে ফিল্ডিংয়ের কথাও মনে করিয়ে দেন ওয়াসিম।

ওয়াসিম বলেন, সন্দেহ নেই ক্যাচটা দারুণ। কিন্তু ও যে অস্ট্রেলিয়ায় ৩৬টি ক্যাচ (আসলে ৪টি) ফেললো, সেগুলোর ব্যাপারে কী বলবে? এক ক্যাচ ধরেই সে চুপ থাকতে বলে দিলো! ওকে কেউ বলে দিন, ওর আসলে ক্রিকেট ছেড়ে নাটকে নাম লেখানো উচিত।

আরবিএস
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর