তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই টসে জেতার পর এবার টস হেরেছেন নাজমুল হোসেন শান্ত।
বুধবার জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস।
আজ ছয় ব্যাটার, দুই স্পিনার এবং তিন পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ একাদশ।
এদিকে টসের সময় শান্ত জানান, দিবারাত্রির ম্যাচ হওয়ায় মাঠে শিশিরের প্রভাব থাকবে। সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটাররা ভালো সুবিধা পেতে পারে। প্রথমে ফিল্ডিং করতে পেরে খুশি টাইগার অধিনায়ক।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।
শ্রীলঙ্কা একাদশ: আভিস্কা ফার্নান্দো, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জেনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা।
জয় দিয়েই সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ