মেসির পর এবার ডি মারিয়াকে হত্যার হুমকি

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১১:১৭ এএম

লিওনেল মেসির পর এবার আর্জেন্টাইন মিডফিল্ডার ডি মারিয়া ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছে মাদক কারবারি চক্রের সদস্যরা। চিরকুটে বার্তা পাঠিয়ে এ তারকা ফুটবলারকে তার জন্মস্থান উত্তর-মধ্য আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের বৃহত্তম শহর রোজারিওতে ফিরতে নিষেধ করা হয়েছে।

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে, আবারও রোজারিওতে ফিরতে পারেন ডি মারিয়া। এরইমধ্যে গেলো সোমবার ভোরে তার রোজারিওর সান্তা ফে প্রদেশের বাড়ির দরজায় কালো প্লাস্টিকের একটি ব্যাগ ছুড়ে দেওয়া হয়। 

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যাগের ভেতরে থাকা চিরকুটেই ছিলো হুমকি। তাতে লেখা ছিলো, মারিয়া রোজারিওতে ফিরলে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করা করা হবে।

AFP_34M77GE

এরইমধ্যে এ ঘটনায় তদন্ত শুরু করেছে সান্তা ফে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 

সবশেষ গেলো সপ্তাহে রোজারিওতে মাদক কারবারিদের সহিংসতা বেড়ে যাওয়ায় পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ডি মারিয়া।

এর আগে গত বছর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর পরিবারের সুপারমার্কেটে বন্দুক হামলা চালিয়েছিলো অজ্ঞাত হামলাকারীরা। এসময় রোজারিও শহরে জন্মগ্রহন করা মেসিকেও হত্যার হুমকি দিয়েছিলো তারা। 

আরবিএস
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর